Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৩, ১৫ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে ষড়যন্ত্র চলছে: ধর্মমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে ষড়যন্ত্র চলছে: ধর্মমন্ত্রী
ছবি: সংগৃহীত

সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে নানা ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি বলেছেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে, তাই সংশ্লিষ্ট সবাইকে আরও সতর্ক ও দায়িত্বশীল থাকতে হবে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পের সম্মেলনকক্ষে হজ টিমের সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধেও পরিকল্পিত ষড়যন্ত্র চলছে। এ পরিস্থিতিতে সরকারের সুনাম বজায় রাখতে সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। বিশেষ করে হজ ব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের সততা, নিষ্ঠা ও মানবিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

হজ টিমের সদস্যদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনারা হজযাত্রীদের খাদেম হিসেবে সৌদি আরবে যাচ্ছেন। আল্লাহর মেহমানদের সেবা করার সুযোগ পাওয়া সৌভাগ্যের বিষয়। আন্তরিকতার সঙ্গে হাজিদের সেবা করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব।

তিনি আরও বলেন, হজযাত্রীদের খিদমত বাদ দিয়ে অন্য কোনও কাজে জড়ানো যাবে না। হাজিদের সঙ্গে দায়িত্বে অবহেলা বা অনিয়ম করলে তা কোনোভাবেই মেনে নেয়া হবে না। যারা দায়িত্বে গাফিলতি করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

কায়কোবাদ জানান, যেসব সদস্য ভালো কাজ করবেন এবং হাজিদের সন্তুষ্টি অর্জন করবেন, তাদের আগামী বছরও হজসেবায় সুযোগ দেয়া হবে। আর যারা যথাযথ সেবা দিতে ব্যর্থ হবেন, তাদের মক্কা থেকেই দেশে ফিরিয়ে আনা হবে।

মন্ত্রীর আহ্বানে অনুষ্ঠানে উপস্থিত হজ টিমের সদস্যরা হাত তুলে হজযাত্রীদের সর্বোচ্চ সেবা দেয়ার প্রতিশ্রুতি দেন।

ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম।

এর আগে পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় হজ অনুবিভাগের যুগ্ম সচিব ড. মঞ্জুরুল হক বিভিন্ন টিমের দায়িত্ব ও কর্তব্য তুলে ধরেন।

প্রশিক্ষণে হজ মনিটরিং টিম, প্রশাসনিক টিম, প্রশাসনিক সহায়ক টিম, কারিগরি টিম এবং সমন্বিত চিকিৎসক টিমের সদস্যরা অংশ নেন।

সবার দেশ/কেএম

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানা ছাড়া যুক্তরাষ্ট্রের পথ নেই: ইরান
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া নেই কেনো—জবাব দিলেন জামায়াত আমির
দক্ষিণ সুদান ও আবেইতে ৫ দিনের সফরে সেনাপ্রধান
বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খবর ‘অসত্য ও কাল্পনিক’
রাষ্ট্রপতি নির্বাচনে মাঠে জামায়াত, রোববার চূড়ান্ত হবে প্রার্থী
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব
৫ আগস্ট প্রাণনাশের শঙ্কায়ও দায়িত্বে ছিলাম: সাহাবুদ্দিন চুপ্পু
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন
ভারতীয় হাইকমিশনকে তলবের দাবি নাহিদ ইসলামের
বিয়ের খাবার নিয়ে বর ও কনেপক্ষের সংঘর্ষ, আহত ১০
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করলো পুলিশ
বিএনপি আইসিইউতে গেলে আমি বাঁচাই: রুমিন ফারহানা
ইতালি বিমানবন্দরে ২৬০ যাত্রী নিয়ে আটকা ঢাকাগামী বিমান
হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব
মিরপুরে বিএনপি নেতাকে গুলি করলো যুবলীগ
পাকিস্তানে বাংলাদেশের আনারস রফতানির দ্বার উন্মুক্ত
নরসিংদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল