Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৬, ১৩ মে ২০২৬

বদলে যাবে বিমানযাত্রার অভিজ্ঞতা

বিজয় দিবসে খুলছে শাহজালালের থার্ড টার্মিনাল

বিজয় দিবসে খুলছে শাহজালালের থার্ড টার্মিনাল
ফাইল ছবি

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এর বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনাল। নতুন এ টার্মিনাল চালু হলে দেশের অ্যাভিয়েশন খাতে নতুন যুগের সূচনা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রীতা।

মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে বাংলাদেশ অ্যাভিয়েশন ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বাটজা) নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, থার্ড টার্মিনাল চালুর সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। বর্তমানে বিভিন্ন কারিগরি পরীক্ষা ও অপারেশনাল কার্যক্রম চলছে। নতুন টার্মিনাল চালু হলে যাত্রীসেবার মান বাড়বে, ইমিগ্রেশন ও লাগেজ ব্যবস্থাপনায় গতি আসবে এবং আন্তর্জাতিক যাত্রী পরিবহণ সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

সভায় অ্যাভিয়েশন ও পর্যটন খাতের উন্নয়ন, আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করা এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়। এ সময় সাংবাদিকদের দেশের পর্যটন শিল্পের ইতিবাচক দিক বিদেশে তুলে ধরার আহ্বান জানান আফরোজা খানম রীতা।

তিনি আরও জানান, যাত্রীচাহিদা বৃদ্ধি ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের বিষয় বিবেচনায় বিমানের বহর বাড়ানোর উদ্যোগ নেয়া হচ্ছে। চলতি বছরের মধ্যেই অন্তত পাঁচটি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা রয়েছে। সরকার ‘মিক্সড ফ্লিট’ কৌশল নিয়েও কাজ করছে বলে জানান তিনি।

এ সময় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস–এর বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন।

থার্ড টার্মিনালে যেসব সুবিধা থাকছে

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, নতুন টার্মিনালে মোট ২৬টি বোর্ডিং ব্রিজ থাকবে, যার মধ্যে প্রথম ধাপে চালু করা হবে ১২টি।

এছাড়া থাকবে—

  • ৩৬টি এয়ারক্রাফট পার্কিং বে
  • ১৫টি সেলফ-সার্ভিস চেকইন কাউন্টার
  • মোট ১১৫টি চেকইন কাউন্টার
  • ১০টি স্বয়ংক্রিয় পাসপোর্ট কন্ট্রোল কাউন্টার
  • ৬৬টি ডিপারচার ইমিগ্রেশন কাউন্টার
  • আগমনী যাত্রীদের জন্য ৫টি স্বয়ংক্রিয় চেকইন কাউন্টার
  • ৫৯টি পাসপোর্ট নিয়ন্ত্রণ কাউন্টার
  • ১৯টি আগমনী চেকইন কাউন্টার
  • ১৬টি ব্যাগেজ বেল্ট

যাত্রীদের গাড়ি পার্কিং সুবিধার জন্য টার্মিনালের সঙ্গে একটি মাল্টিলেভেল কার পার্কিং ভবনও নির্মাণ করা হচ্ছে। সেখানে একসঙ্গে ১ হাজার ৩৫০টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।

বিশ্লেষকদের মতে, থার্ড টার্মিনাল চালু হলে বাংলাদেশ আন্তর্জাতিক বিমান যোগাযোগে নতুন সক্ষমতা অর্জন করবে এবং ঢাকাকে দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ এভিয়েশন হাবে পরিণত করার পথ আরও প্রশস্ত হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব