Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৯, ২৫ মে ২০২৬

ধর্মের আবরণে গুণ্ডামি-ভণ্ডামির রাজনীতি চলতে পারে না: আইনমন্ত্রী 

ধর্মের আবরণে গুণ্ডামি-ভণ্ডামির রাজনীতি চলতে পারে না: আইনমন্ত্রী 
ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের জীবন ও চেতনার অবিচ্ছেদ্য অংশ বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেন, গুণ্ডা ও ভণ্ডরা ধর্মের আবরণে রাজনীতি করে সমাজকে বিভক্ত করার চেষ্টা করছে। তবে মানবতা, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে।

রোববার (২৪ মে) সন্ধ্যায় ময়মনসিংহের ত্রিশাল-এ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উৎসবের দ্বিতীয় দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দিয়েছিলেন এবং তার শেষ ইচ্ছা অনুযায়ী মসজিদের পাশে দাফনের ব্যবস্থা করতে ভূমিকা রেখেছিলেন। তিনি বলেন, নজরুল বিশ্বাস করতেন— ‘সবার ওপরে মানুষ সত্য, তাহার ওপরে নাই’। সেখানে ধর্মের কোনও বিভেদ নেই।

তিনি আরও বলেন, শিল্প-সাহিত্য ও সংস্কৃতি আমাদের জীবনের অপরিহার্য অংশ হলেও একসময় তা হারিয়ে যেতে বসেছিল। বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সাংস্কৃতিক চর্চার পরিবর্তে যুবসমাজ মাদক, অস্ত্রবাজি ও গুণ্ডামির দিকে ঝুঁকে পড়েছিলো। রাজনৈতিক স্বার্থে তাদের ব্যবহারও করা হচ্ছিলো বলে মন্তব্য করেন তিনি।

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে সে পরিস্থিতির পরিবর্তন শুরু হয়েছে দাবি করে আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শিক্ষা ও সংস্কৃতির বিকাশকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তিনি চান শিক্ষার্থীরা বই, শিক্ষা ও সংস্কৃতিমুখী হোক।

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজে ভুক্তভোগীর বাসায় গেছেন। মাত্র সাত ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেফতার করা হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়া হয়েছে এবং এক সপ্তাহের মধ্যেই চার্জশিট দাখিল করা হয়েছে।

তিনি বলেন, আমাদের প্রতি আস্থা রাখুন। অস্থিতিশীলতা সৃষ্টি করে অপরাধীদের রক্ষা করা যাবে না। জুলাই বিপ্লবে ১৪০০ শহীদের রক্তে রঞ্জিত এ মাটিতে কোনও অপরাধী পার পাবে না।

দেশকে শিশুদের জন্য নিরাপদ ও বাসযোগ্য করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে আইনমন্ত্রী বলেন, আমরা যদি ব্যর্থ হই, তাহলে হেলাল হাফিজের কবিতার ভাষায় আমাদের প্রজন্ম কাপুরুষ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

আলোচনা সভায় নজরুল ইসলামের রাজনৈতিক জীবন নিয়েও কথা বলেন তিনি। আইনমন্ত্রী বলেন, দ্রোহ, সাম্য ও মানবতার কবি নজরুল শুধু সাহিত্যিকই নন, তিনি নিজেই একটি প্রতিষ্ঠান। অসাম্প্রদায়িক ভারতবর্ষ প্রতিষ্ঠার স্বপ্ন থেকে তিনি রাজনীতিতেও যুক্ত হয়েছিলেন। ‘সরাস পার্টি’ নামে দল গঠন করে ভারতের কেন্দ্রীয় আইনসভা নির্বাচনে অংশ নিলেও সে সময় কংগ্রেসের প্রতারণার কারণে তিনি পরাজিত হন বলে মন্তব্য করেন তিনি।

ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বস্ত্র ও পাটমন্ত্রী শরিফুল আলম, ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন, বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এনডিসি এবং ডিআইজি আতাউল কিবরিয়া।

এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নজরুল গবেষক ড. ইঞ্জিনিয়ার মো. খালিকুজ্জামান, নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ড. মো. হাবিবুল মাওয়া এবং নজরুল ইনস্টিটিউটের পরিচালক রাশেদুল আনাম।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা