Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২৩:০২, ২৭ মে ২০২৬

আপডেট: ২৩:০২, ২৭ মে ২০২৬

স্বামীর জীবনসংকটে প্যারোলে মুক্তি চাইলেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

স্বামীর জীবনসংকটে প্যারোলে মুক্তি চাইলেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
ছবি: সংগৃহীত

অসুস্থ স্বামীর পাশে থাকার সুযোগ চেয়ে সাত দিনের প্যারোলে মুক্তির আবেদন করেছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মানবিক দিক বিবেচনায় বুধবার (২৭ মে) মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কাছে এ আবেদন জমা দেন তার মেয়ে তানি দীপাভলি নাওয়াজ।

বিষয়টি নিশ্চিত করেছেন ডা. দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম। তিনি জানান, বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে আটক থাকা ডা. দীপু মনির স্বামী তওফীক নাওয়াজ গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এ পরিস্থিতিতে পরিবারের পক্ষ থেকে সাত দিনের প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে।

আবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ২০ আগস্ট মোহাম্মদপুর থানার একটি মামলায় গ্রেফতার হন ডা. দীপু মনি। পরবর্তীতে আরও ৩৭টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। বর্তমানে তিনি তদন্তাধীন একাধিক মামলার আসামি হিসেবে কারাগারে বন্দি রয়েছেন।

আবেদনে আরও বলা হয়, তওফীক নাওয়াজ দীর্ঘদিন ধরে ক্যান্সার, লিভারের জটিলতা ও স্ট্রোকজনিত সমস্যায় ভুগছেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে নেওয়া হয়। গত মঙ্গলবার রক্ত দেওয়ার পর হঠাৎ অবস্থার আরও অবনতি ঘটে এবং বর্তমানে তিনি সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন।

পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রায় ২১ মাস ধরে কারাগারে থাকা ডা. দীপু মনি স্বামীর দীর্ঘ অসুস্থতার পুরো সময়টিতে তার পাশে থাকতে পারেননি। এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা স্বামীর পাশে থাকা, চিকিৎসা তদারকি করা এবং মানসিক সহায়তা দেওয়ার জন্য তার উপস্থিতি অত্যন্ত প্রয়োজন।

এ প্রেক্ষাপটে সম্পূর্ণ মানবিক কারণ বিবেচনায় ডা. দীপু মনির সাত দিনের প্যারোলে মুক্তির আবেদন জানানো হয়েছে।

সবার দেশ/এফও

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প