Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৪, ২৩ ডিসেম্বর ২০২৪

পররাষ্ট্র সচিব-ঢাকাস্থ লিবিয়ার রাষ্ট্রদূতের বৈঠক

পেশাদার ও দক্ষ কর্মী নিবে লিবিয়া

পেশাদার ও দক্ষ কর্মী নিবে লিবিয়া
ছবি: সংগৃহীত

লিবিয়ার উন্নয়নে সহায়তায় আরও পেশাদার ও দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় লিবিয়ার রাষ্ট্রদূত আব্দুল মুতালিব এস এম সুলেমান। বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও পাটজাত পণ্য আমদানি বাড়ানোর জন্য লিবিয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।

রোববার (২২ ডিসেম্বর) মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে এ আগ্রহের কথা জানান রাষ্ট্রদূত সুলেমান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে উভয় পক্ষই আগামী বছর বাংলাদেশ ও লিবিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতির এ সময়ে দীর্ঘস্থায়ী সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

পররাষ্ট্র সচিব কৃষি খাতে সহযোগিতা বৃদ্ধি এবং জনগণের মধ্যে সংযোগ বাড়ানোর এবং ব্যবসায়িক আদান-প্রদান বাড়াতে উভয় দেশের চেম্বার অব কমার্সের মধ্যে জোরালো সম্পর্ক স্থাপনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

এছাড়া তিনি লিবিয়ার পক্ষকে কূটনৈতিক এবং সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা মওকুফের বিষয়ে একটি চুক্তি চূড়ান্ত করার জন্য সরকারি পর্যায়ের সম্পৃক্ততা বাড়াতে আহ্বান জানান।

অনিয়মিত অভিবাসনের চ্যালেঞ্জ স্বীকার করে রাষ্ট্রদূত সুলেমান সমস্যা সমাধানে একটি ইলেকট্রনিক নিবন্ধন ব্যবস্থা বাস্তবায়নের জন্য লিবিয়ার প্রচেষ্টার কথা জানান।

পররাষ্ট্র সচিব লিবিয়ার অর্থনীতিতে বাংলাদেশি পেশাজীবী ও শ্রমিকদের উল্লেখযোগ্য অবদানের প্রশংসা করেন এবং আরও দক্ষ কর্মী ও পেশাজীবী প্রেরণের মাধ্যমে নিয়মিত অভিবাসনকে এগিয়ে নিতে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

উভয় পক্ষই উচ্চ-পর্যায়ের সফরের সুবিধার্থে এবং দ্বিপক্ষীয় পরামর্শের জন্য দ্বিপক্ষীয় সহযোগিতা আরও এগিয়ে নিতে বিস্তৃত বিষয়াদি কভার করে এমন একটি এমওইউ স্বাক্ষর ত্বরান্বিত করতে সম্মত হয়।

সবার দেশ/এওয়াই

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত