Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৮, ৩০ জুন ২০২৬

বাজেট অধিবেশন শেষে প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার কুশল বিনিময়

বাজেট অধিবেশন শেষে প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার কুশল বিনিময়
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের বাজেট অধিবেশন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সোমবার (২৯ জুন) সংসদের বাজেট অধিবেশন শেষ হওয়ার পর সংসদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে করমর্দন করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ সময় উভয়ের মধ্যে সংক্ষিপ্ত কুশল বিনিময় হয়।

পরে বিরোধীদলের অন্য সদস্যরাও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সৌজন্য সাক্ষাৎ করেন।

এর আগে সকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় প্রথমে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

এরপর সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বাজেটের ওপর বক্তব্য দেন। বক্তব্যে তিনি করমুক্ত আয়সীমা বৃদ্ধি, কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহার, দেশীয় শিল্পে কর-শুল্ক সুবিধা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর কমানোর মতো একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেন।

সোমবারের অধিবেশনে বাজেট-সংক্রান্ত আলোচনা শেষে অর্থবিল পাস করা হয়। অধিবেশন শেষে সরকার ও বিরোধী দলের সদস্যদের মধ্যে সৌজন্যপূর্ণ কুশল বিনিময়ের দৃশ্য সংসদ কক্ষে দেখা যায়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ