Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৭, ২৬ জুন ২০২৬

বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) রাত পৌনে ৮টায় তাকে বহনকারী চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সংসদের চিফ হুইফ নুরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদের সদস্য, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর সঙ্গে দেশে ফিরেছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গী প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরাও। এর আগে বেইজিংয়ের স্থানীয় সময় শুক্রবার বিকাল সোয়া ৫টায় তারা ঢাকার উদ্দেশে রওনা দেন।

প্রধানমন্ত্রীর এ সফর শুরু হয় গত ২১ জুন। প্রথমে তিনি রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান। সেখানে বিভিন্ন সরকারি ও কূটনৈতিক কর্মসূচিতে অংশ নেয়ার পর ২২ জুন বিকালে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে চীনের দালিয়ানের উদ্দেশে যাত্রা করেন।

চীন সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। দালিয়ানে চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, শিল্প সহযোগিতা এবং আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সফরের শেষ দিনে শুক্রবার সকালে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা, প্রযুক্তি, জ্বালানি, কৃষি, যোগাযোগ এবং কৌশলগত অংশীদারিত্ব জোরদারের বিষয়ে আলোচনা হয়।

সফর শেষে প্রধানমন্ত্রীর দেশে ফেরার মধ্য দিয়ে মালয়েশিয়া ও চীন সফরের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল। সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে, এ সফরে হওয়া আলোচনা ও বিভিন্ন সমঝোতার ফলে দুই দেশের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ড. ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন
বিএনপি মুখে এক, কাজে আরেক: নাহিদ ইসলাম
রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার
তারেক রহমানকে ’সম্মানজনক অভ্যর্থনা’ দেয়ার বার্তা ভারতের
প্যারোলে মুক্তি, স্বামীকে শেষ বিদায় দীপু মনির
পাকিস্তান হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী গুঁড়িয়ে দিলো দিল্লি
মির্জা ফখরুলের আবেগঘন ‘জিন্দাবাদ’ পোস্ট, সারজিসের মন্তব্য
সরকারের চেয়ে প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টি বেশি-ডপলার জনমত জরিপ
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল
ব্রাজিলে বাস-লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ২৩
গুলিবিদ্ধ হওয়ার কথা কাউকে বলবেন না-জুলাই শহীদের বাবাকে চিকিৎসক
কোলকাতা অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির ৪ জনই একই পরিবারের
হান্নান মাসউদের এমপি পদ নিয়ে রিট
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি
এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, গ্যাস সরবরাহে সংকট
যৌনপল্লি যশোরে এইচআইভি ঝুঁকি বাড়লেও সুরক্ষায় ঘাটতি
ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও: ইরান
সপরিবারে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে বিরোধীদলীয় নেতা