Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১১, ৬ জুলাই ২০২৬

আপডেট: ০১:১১, ৬ জুলাই ২০২৬

সমৃদ্ধ পল্লীই গড়ে তুলবে উন্নত বাংলাদেশ: প্রধানমন্ত্রী 

সমৃদ্ধ পল্লীই গড়ে তুলবে উন্নত বাংলাদেশ: প্রধানমন্ত্রী 
ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকারের উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ, উদ্ভাবনী চিন্তা ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে দেশের পল্লী অঞ্চলকে আরও আধুনিক, উৎপাদনশীল ও সমৃদ্ধ করে গড়ে তোলা হবে। আর সে সমৃদ্ধ পল্লীই একটি উন্নত, আত্মমর্যাদাশীল ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি হবে।

সোমবার (৬ জুলাই) পালিতব্য ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে রোববার দেয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, একটি ন্যায়ভিত্তিক, অংশগ্রহণমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকার উন্নয়নের মূলধারায় দেশের প্রতিটি মানুষকে সম্পৃক্ত করতে কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে গ্রাম ও পল্লীকে জাতীয় উন্নয়নের প্রধান ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ, উন্নত পল্লী ছাড়া সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়।

তিনি বলেন, দেশে প্রথমবারের মতো ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উদযাপন সময়োপযোগী একটি উদ্যোগ। এবারের প্রতিপাদ্য ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ সরকারের উন্নয়ন দর্শন, জনগণের প্রত্যাশা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রায় ৬৮ শতাংশ মানুষ গ্রামে বসবাস করেন। কৃষি, ক্ষুদ্র উদ্যোগ, কুটির শিল্প ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে তারা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাই পল্লী উন্নয়ন শুধু একটি খাতভিত্তিক কর্মসূচি নয়, বরং একটি অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের অন্যতম প্রধান ভিত্তি।

তিনি আরও বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়নকে আরও গতিশীল ও টেকসই করা সম্ভব।

বাণীতে প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯৭৭ সালের ঘোষিত ১৯ দফা কর্মসূচির কথা তুলে ধরে বলেন, ওই কর্মসূচির লক্ষ্য ছিলো কৃষি উন্নয়ন, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, নারীর ক্ষমতায়ন, যুবসমাজকে সংগঠিত করা, স্থানীয় সরকারকে শক্তিশালী করা এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন।

তিনি বলেন, কৃষক সংগঠন গঠন, সমবায় কার্যক্রম সম্প্রসারণ, খাল পুনঃখনন, সেচ ও কৃষি অবকাঠামো উন্নয়ন, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি এবং ‘গ্রাম সরকার ব্যবস্থা’ চালুর মাধ্যমে তৃণমূল পর্যায়ের উন্নয়ন কর্মকাণ্ডকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হয়েছিলো।

প্রধানমন্ত্রী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন্নয়ন দর্শনের ধারাবাহিকতায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচনকে অগ্রাধিকার দিয়েছিলো। এ সময় গ্রামীণ সড়ক, সেতু, যোগাযোগ ব্যবস্থা, সেচ সুবিধা, কৃষি উপকরণ সরবরাহ, কৃষিঋণ মওকুফ এবং ক্ষুদ্রঋণ কর্মসূচির মাধ্যমে পল্লী অর্থনীতিকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেয়া হয়।

তিনি বলেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে বর্তমান নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করেছে। জাতীয় প্রতিশ্রুতি (নির্বাচনী ইশতেহার-২০২৬) বাস্তবায়নের অংশ হিসেবে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খাল পুনঃখনন, কৃষিঋণ মওকুফ, পল্লী অবকাঠামো উন্নয়ন এবং নারী ও যুবকদের দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী একটি স্বনির্ভর, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই পল্লী গড়ে তুলতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব দফতর, সংস্থা এবং অংশীজনের প্রতি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা কামনা করে প্রধানমন্ত্রী বলেন, এ দিবস দেশের পল্লী উন্নয়নের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।

এ উপলক্ষে তিনি দেশের সব পল্লীবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ইংল্যান্ডকে উড়িয়ে সপ্তমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়ার
এক মোটরসাইকেলে তিন বন্ধু, শেষ হলো একসঙ্গেই
কোরআনের আয়াত শুনিয়ে জুলাই শহীদদের স্মরণ করলো ইরান
ইরানের জন্য প্রস্তুত রাশিয়ার ২০টি সুখোই-৩৫ যুদ্ধবিমান
অ্যাটর্নি জেনারেলকে হুমকির অভিযোগ
সমৃদ্ধ পল্লীই গড়ে তুলবে উন্নত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
শাওন-মাহি-সোমাদের খুঁটির জোর কোথায়?
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী
পুলিশের ৩৩ শীর্ষ কর্মকর্তার বাধ্যতামূলক অবসর
যুবলীগ নেতার মুক্তি দাবিতে থানা ঘেরাও, ছাত্রদল নেতাকে শোকজ
নিউইয়র্কে গোলাগুলি, ৪ শিশুসহ আহত অন্তত ৮
বেনাপোল কাস্টমসে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি
বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ, ফুফাতো ভাই গ্রেফতার