Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৫, ৬ জুলাই ২০২৬

চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে শোকজ

অ্যাটর্নি জেনারেলকে হুমকির অভিযোগ

অ্যাটর্নি জেনারেলকে হুমকির অভিযোগ
ছবি: সংগৃহীত

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে অসংযত আচরণ, ভয়-ভীতি প্রদর্শন এবং হুমকি দেয়ার অভিযোগে চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।

রোববার (৫ জুলাই) সন্ধ্যায় অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত এক শোকজ নোটিশে এ তথ্য জানানো হয়।

শোকজপ্রাপ্ত চার ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন— মো. জহিরুল ইসলাম (সুমন), মো. রফিকুল ইসলাম (মন্টু), মুহাম্মদ মাসুদ রানা এবং মো. আশিকুজ্জামান (নজরুল)।

নোটিশে বলা হয়েছে, রোববার দুপুর ১টা ৪৫ মিনিটে অ্যাটর্নি জেনারেল নিজ কার্যালয়ে দাফতরিক দায়িত্ব পালন করছিলেন। এ সময় ওই চার ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিচারপ্রার্থী এবং কার্যালয়ের অন্যান্য আইন কর্মকর্তাদের উপস্থিতিতে তার সঙ্গে অসংযত আচরণ করেন। পাশাপাশি বিভিন্ন ধরনের ভয়-ভীতি প্রদর্শন এবং হুমকি দেন।

এতে আরও বলা হয়, তারা এমন বক্তব্যও দেন, যাতে যেকোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে হুমকির ইঙ্গিত ছিলো। পুরো ঘটনাটি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সিসিটিভি ক্যামেরায় ধারণ করা হয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

শোকজ নোটিশে অভিযোগ করা হয়েছে, অভিযুক্ত চার কর্মকর্তার এ ধরনের আচরণ গুরুতর অসদাচরণ এবং সরকারি কাজে বিঘ্ন সৃষ্টির শামিল। এ কারণে তাদের বিরুদ্ধে কেনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার লিখিত ব্যাখ্যা নোটিশ পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে দাখিল করতে বলা হয়েছে।

তবে এ ঘটনায় অভিযুক্ত চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও বক্তব্য পাওয়া যায়নি। 

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড