Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫০, ৫ জুলাই ২০২৫

দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না: অ্যাটর্নি জেনারেল

দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না: অ্যাটর্নি জেনারেল
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হবেন, তারা দেশের কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

শনিবার (৫ জুলাই) ‘জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয়’ শীর্ষক এক বিতর্ক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, আওয়ামী লীগের সঙ্গে যারা সম্পৃক্ত, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেয়ার সুযোগ আছে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও মানবতাবিরোধী অপরাধের ক্ষেত্রে সব দলের মধ্যে একধরনের ঐক্য রয়েছে। এমনকি দল হিসেবে আওয়ামী লীগের বিচারও আইনের আওতায় আনা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

মব ইস্যু প্রসঙ্গে তিনি বলেন, এটা বিচার বিভাগের ওপর অনাস্থা প্রকাশ নয়, বরং গত ১৭ বছরের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ। তবে এ ক্ষোভ প্রকাশের ধরন সমীচীন নয় বলেও তিনি মনে করেন।

জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণ করে অ্যাটর্নি জেনারেল বলেন, আবু সাইদ কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি নন। জুলাইয়ের শহীদরাও কোনও দলের ছিলেন না। তারা ছিলেন সাধারণ নাগরিক, যারা স্বৈরাচারের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন।

তিনি বলেন, জুলাই আন্দোলনের মূল চেতনা ছিলো সুশাসন প্রতিষ্ঠা। দেশে ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করাই সে আন্দোলনের প্রকৃত লক্ষ্য।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা