Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৭, ৫ আগস্ট ২০২৬

আবু সাঈদের ছবি ছাড়া কোনও প্রামাণ্যচিত্র নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

আবু সাঈদের ছবি ছাড়া কোনও প্রামাণ্যচিত্র নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
ছবি: সংগৃহীত

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, যে প্রামাণ্যচিত্রে জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের ছবি নেই, সেটিকে কোনোভাবেই পূর্ণাঙ্গ প্রামাণ্যচিত্র বলা যায় না। তিনি বলেন, আবু সাঈদ এ আন্দোলনের প্রতীক। তার ছবি বাদ পড়া অত্যন্ত দুঃখজনক।

বুধবার ( ৫ আগষ্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রদর্শিত একটি প্রামাণ্যচিত্রে জুলাই আন্দোলনের বিভিন্ন ঘটনা তুলে ধরা হলেও শহীদ আবু সাঈদের ছবি না থাকায় উপস্থিতদের একাংশ ক্ষোভ প্রকাশ করেন। এ নিয়ে অনুষ্ঠানে কিছু সময়ের জন্য হট্টগোলের সৃষ্টি হয়। পরে আয়োজকদের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হলে পরিস্থিতি শান্ত হয়।

এ ঘটনার প্রসঙ্গ টেনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, যে প্রামাণ্যচিত্রে শহীদ আবু সাঈদের ছবি নেই, সেটি কোনও প্রামাণ্যচিত্র হতে পারে না। বিপ্লবের প্রতীক হিসেবে পরিচিত একজন শহীদের অনুপস্থিতি অত্যন্ত দুঃখজনক।

তবে একই সঙ্গে তিনি জাতীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলার সমালোচনা করে বলেন, এমন হট্টগোল দুঃখজনক ও লজ্জাজনক। তিনি বলেন, জুলাই যোদ্ধাদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা কাম্য ছিলো না। প্রদর্শিত প্রামাণ্যচিত্রে অসঙ্গতির বিষয়টি স্বীকার করে ইতোমধ্যে দুঃখপ্রকাশ করা হয়েছে। এরপরও বিষয়টি নিয়ে বিশৃঙ্খলা হওয়া উচিত হয়নি।

জুলাই যোদ্ধাদের অধিকার নিশ্চিত করার বিষয়ে সরকারের দায়িত্বের কথাও তুলে ধরেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন বা সংগ্রামে অংশ নিয়েছেন, তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা সরকারের অন্যতম দায়িত্ব। সে অধিকার আদায়ের জন্য যদি তাদের বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরতে হয়, তাহলে সেটি রাষ্ট্রের জন্য লজ্জার বিষয়।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের মূল দায়িত্ব হলো জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা ধারণ করে তাদের কল্যাণে কাজ করা এবং তাদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করা।

নিজের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, ২৭ বছর বয়সে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। এখন ৮২ বছর বয়সেও বাংলাদেশের জনগণের শাসন ও গণতন্ত্রকে চিরস্থায়ী করতে প্রয়োজন হলে আবারও লড়াই করতে প্রস্তুত আছেন। তার ভাষায়, জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষার সংগ্রাম কখনও শেষ হয় না।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা