Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫০, ৯ সেপ্টেম্বর ২০২৬

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের কোনও তথ্য নেই: ভারত

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের কোনও তথ্য নেই: ভারত
ছবি: সংগৃহীত

নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনও তথ্য নেই বলে জানিয়েছে ভারত।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ কথা জানান মুখপাত্র রণধীর জয়সোয়াল।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জয়সোয়াল বলেন, বিমসটেকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্রিকস সম্মেলনের আউটরিচ পর্বে অংশ নেয়ার বিষয়ে তার কাছে নতুন কোনও তথ্য নেই।

চলতি সপ্তাহের শনিবার ও রোববার নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনের আউটরিচ পর্বে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে সম্ভাব্য এ সফরের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।

এদিকে সংবাদ সম্মেলনে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়েও কথা বলেন রণধীর জয়সোয়াল। তিনি বলেন, দুই দেশের মধ্যে উন্নয়ন সহযোগিতা, যোগাযোগব্যবস্থা, দক্ষতা বৃদ্ধি এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পৃক্ততা রয়েছে। এসব কার্যক্রমও এগিয়ে চলছে বলে জানান তিনি।

এর আগে মঙ্গলবার সকালে ঢাকায় বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

ওই বৈঠকে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর কিংবা ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে কোনও আলোচনা হয়েছে কি না, সংবাদ সম্মেলনে জয়সোয়ালের কাছে জানতে চান সাংবাদিকরা।

জবাবে তিনি বলেন, এটি ছিলো সৌজন্য সাক্ষাৎ। বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। তবে তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গে তার কাছে নতুন কোনও তথ্য নেই।

এদিকে এর আগে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও ইঙ্গিত দিয়েছিলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা খুবই কম।

ফলে ব্রিকস সম্মেলনের আউটরিচ পর্বে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। শেষ পর্যন্ত তিনি নয়াদিল্লি সফর করবেন কি না, তা নির্ভর করছে পরবর্তী কূটনৈতিক সিদ্ধান্তের ওপর।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আমাকে ভেঙে ফেলা এতো সহজ নয়: বাঁধন
আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের কোনও তথ্য নেই: ভারত
স্ত্রীকে মেয়ে-ভাতিজি সাজিয়ে বিয়ে, দম্পতি গ্রেফতার
আওয়ামী লীগ ‘ক্লোজড চ্যাপ্টার’: সারজিস আলম
ব্যালন ডি’অরের তালিকায় মেসি, নেই রোনালদো
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির শপথ নিলেন ড. খলিল
নুসরাত হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক, দাবি ইরানের
রূপপুর প্রকল্পে আগুন, ৪০ ঘণ্টায়ও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট
আ.লীগ প্রশ্নে সরকারি-বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ইতালিতে বাঁধনের ওপর হামলাকারী জঙ্গিদের পরিচয় শনাক্ত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা
বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার ভোজের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর
আমিই বিশ্বের সেরা ফুটবলার: এমবাপ্পে
পাসুরির বিশ্বজয়, ইউটিউবে বিলিয়ন ভিউ