Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৩, ১৬ সেপ্টেম্বর ২০২৬

আবারও ৫ দিনের ছুটির ফাঁদে দেশ

আবারও ৫ দিনের ছুটির ফাঁদে দেশ
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সামনে আবারও টানা পাঁচ দিনের ছুটির সুযোগ তৈরি হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, মাত্র এক দিনের নৈমিত্তিক ছুটি নিতে পারলেই আগামী ২০ অক্টোবর মঙ্গলবার থেকে ২৪ অক্টোবর শনিবার পর্যন্ত টানা পাঁচ দিনের অবকাশ কাটানোর সুযোগ পাবেন তারা।

সরকারি ছুটির সূচি অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। এর পরদিন ২২ অক্টোবর বৃহস্পতিবার নিয়মিত কর্মদিবস। ওই দিন এক দিনের নৈমিত্তিক ছুটি নিতে পারলে তা ২৩ ও ২৪ অক্টোবর শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত হবে। ফলে ২০ অক্টোবর মঙ্গলবার থেকে ২৪ অক্টোবর শনিবার পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাওয়া যাবে।

অর্থাৎ, বুধবারের সরকারি ছুটির পর বৃহস্পতিবার এক দিনের নৈমিত্তিক ছুটি নিলেই পরের দুই দিনের সাপ্তাহিক ছুটিসহ টানা পাঁচ দিনের অবকাশ তৈরি হবে। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই পরিবার নিয়ে ভ্রমণ কিংবা ব্যক্তিগত কাজে দীর্ঘ ছুটি কাটানোর সুযোগ পেতে পারেন।

ধর্মীয় ও সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, এ বছর ১০ অক্টোবর শনিবার মহালয়া অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর শুক্রবার পালিত হবে মহাষষ্ঠী। এরপর ১৮ অক্টোবর রোববার মহাসপ্তমী, ১৯ অক্টোবর সোমবার মহাষ্টমী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী পালিত হবে।

দুর্গাপূজার মূল দুই দিনের সরকারি ছুটির পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মহাসপ্তমী ও মহাষ্টমী উপলক্ষে অতিরিক্ত দুই দিনের ঐচ্ছিক ছুটির ব্যবস্থাও রয়েছে।

এর ফলে দুর্গাপূজাকে কেন্দ্র করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটির তালিকায় বেশ কয়েকটি বিরতির সুযোগ তৈরি হয়েছে। এর মধ্যে ২২ অক্টোবর বৃহস্পতিবার এক দিনের নৈমিত্তিক ছুটি নিতে পারলেই সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের অবকাশ মিলবে।

তবে নৈমিত্তিক ছুটি নেয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট দফতরের নিয়ম ও কর্তৃপক্ষের অনুমোদন প্রযোজ্য হবে। ফলে সবাই স্বয়ংক্রিয়ভাবে এ পাঁচ দিনের ছুটি পাবেন না; বরং নির্ধারিত কর্মদিবসে ছুটি অনুমোদন করাতে হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ঢাবিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের বিক্ষোভ
ঢাবিতে পরপর ৩ ককটেল বিস্ফোরণ
গ্যাস সরবরাহ বাড়লো জাতীয় গ্রিডে
ফ্যাসিস্ট আমলে৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী
ইমরানকে ‘ধীরে ধীরে হত্যা’ করা হচ্ছে-দাবি ছেলেদের
আবারও ৫ দিনের ছুটির ফাঁদে দেশ
জিন্নাহর ছবি ছেঁড়াকে ‘মব’ বললেন ডাকসু নেতারা
ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত সঠিক ছিলো: আসিফ নজরুল
পশ্চিমবঙ্গে গো-মাংসে কড়াকড়ি, খাদ্যাভ্যাস পরিবর্তনে বাধ্য হচ্ছেন নাগরিকরা
জুলাই গণহত্যা: ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বিদ্যুতে লোপাট: ক্যাপাসিটি চার্জে ২.৯ লাখ কোটি টাকা
ভাঙা পিঠ-কাঁধ নিয়ে ৫০ ঘণ্টা ইরানের পাহাড়ে মার্কিন সেনা
তিন মাসে কোটি টাকার ব্যাংক হিসাব বাড়লো ৫ হাজার
চাঁদাবাজি-দখলবাজির কবর রচনার হুঁশিয়ারি জামায়াত আমিরের
বিমা খাতেও বিশাল দুর্নীতি হয়েছে আ.লীগের আমলে: অর্থমন্ত্রী
একাদশে ভর্তিতে ১০ লাখ আবেদন, ফল ১৭ সেপ্টেম্বর
ঢাকার উত্তর-দক্ষিণে জামায়াতের বাজি সেলিম-সাদিক
ওমানে বাংলাদেশিদের কনস্যুলার সেবা পাঁচ দিন বন্ধ
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
কে গুলি করেছিলেন জিয়াউর রহমানকে, জানালেন মোজাফফর