Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৯, ৬ জানুয়ারি ২০২৬

যা জানালো প্রেস উইং

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের ছুটি বাতিলের বিভ্রান্তি

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের ছুটি বাতিলের বিভ্রান্তি
ফাইল ছবি

চলতি ২০২৬ সালে সরস্বতী পূজা, মে দিবস, বুদ্ধপূর্ণিমা, পবিত্র আশুরা, শুভ জন্মাষ্টমী, মধু পূর্ণিমা ও শুভ মহালয়ার ছুটি বাতিল করা হয়েছে বলে বাংলাদেশ ও ভারতের কয়েকটি গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর খবর ছড়িয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের অফিসিয়াল ফেসবুক পেজে আজ এ বিষয়টি স্পষ্ট করে জানানো হয়েছে। তারা জানিয়েছে, এসব দিবস সাপ্তাহিক ছুটির সঙ্গে পড়ায় আলাদাভাবে ছুটি হিসেবে উল্লেখ করা হয়নি, অর্থাৎ ছুটি বাতিল হয়নি।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাবিনা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনের বিশ্লেষণে দেখা গেছে, ১৭ জানুয়ারি শবে মিরাজ, ২৩ জানুয়ারি সরস্বতী পূজা, ২১ ফেব্রুয়ারি শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১ মে মে দিবস ও বুদ্ধপূর্ণিমা, ২৬ জুন পবিত্র আশুরা, ৪ সেপ্টেম্বর শুভ জন্মাষ্টমী, ২৬ সেপ্টেম্বর মধু পূর্ণিমা ও ১০ অক্টোবর শুভ মহালয়ার বিপরীতে ছুটির সংখ্যা ‘শূন্য’ হিসেবে দেখানো হয়েছে।

প্রেস উইং জানায়, যেসব সরকারি ছুটি সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলেছে, সেগুলো নতুন করে অতিরিক্ত ছুটি হিসেবে গণনা করা হয়নি। এটি গত দুই বছরের প্রজ্ঞাপনের ক্ষেত্রেও একইভাবে হয়েছে।

তাহলে সত্যি হলো, ছুটি বাতিলের কোনও সিদ্ধান্ত নেই; বিভ্রান্তি তৈরি হয়েছে কেবল সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলের কারণে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, কাজে ফিরছেন শ্রমিকরা
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে
বাংলাদেশকে অভিবাসনের গন্তব্য করতে চান স্পিকার
ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের রায়, শুরু পতনের অধ্যায়
সেন্টমার্টিনে আজ থেকে চলবে ৩ পর্যটকবাহী জাহাজ
নিশো-মেহজাবীনের ‘অপলক’
মেসি-রোনালদোসহ ২৬ তারকা ভোটযুদ্ধের মহড়ায়
ছুরিকাঘাতে জামায়াত নেতা আক্তারুজ্জামানের ছেলে গুরুতর আহত
মেঘনা বিএনপির কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
ট্রাম্পকে ময়লার পাত্রে ফেললো ইরানি দূতাবাসের ভিডিও
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
তিতাসে নতুন দুই কূপ, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস
আমেরিকানরা ‘বিরক্ত’ হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প
গাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়
কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নারীসহ নিহত ৪
আওয়ামী প্রেতাত্মা হাসানুজ্জামানকে দুদকের মহাপরিচালক নিয়োগ