Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৫, ৮ মে ২০২৬

ঈদুল আজহায় ৭ দিনের সরকারি ছুটি 

ঈদুল আজহায় ৭ দিনের সরকারি ছুটি 
ফাইল ছবি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি বাড়িয়ে মোট সাত দিন ঘোষণা করেছে সরকার। আগে নির্ধারিত ছুটির সঙ্গে একদিন যুক্ত করে নতুন এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি থাকবে। তবে ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে বলে জানানো হয়েছে।

আগের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদকে কেন্দ্র করে মোট ছয় দিনের ছুটি নির্ধারিত ছিলো। তখন ধারণা করা হয়েছিলো, ২৮ মে ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে। সে অনুযায়ী ঈদের আগে ২৬ ও ২৭ মে এবং ঈদের পরে ২৯, ৩০ ও ৩১ মে ছুটি নির্ধারণ করা হয়েছিলো।

নতুন সিদ্ধান্তে সাপ্তাহিক ছুটির সঙ্গে সমন্বয় করে আরও একদিন ছুটি যুক্ত করা হয়েছে, ফলে মোট ছুটি দাঁড়িয়েছে সাত দিনে।

সরকারের এ সিদ্ধান্তে ঈদ উপলক্ষে দীর্ঘ ছুটি পাওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে স্বস্তি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মার্কিন প্রতিনিধিদল মোবাইলের আলোয় দেখলেন জুলাই জাদুঘর
সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৮০ দিনের অব্যবস্থাপনায় জনভোগান্তি বেড়েছে: নাহিদ ইসলাম
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে নামলে শত্রু ভাববে ইরান
অর্থ কমিটির বৈঠক অকার্যকর করার অভিযোগ হাসনাতের
হরমুজে ভাঙলো মার্কিন শক্তির দম্ভ
ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে খরচ
প্রতিশোধ নয়, আত্মসম্মানের লড়াই ছিলো: কামিন্স
মেঘনায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম
ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
লংমার্চে বাধা এলে প্রতিহত করার ঘোষণা ১১ দলের
মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২
টেস্টে ইতিহাসের সেরা র‍্যাংকিংয়ে বাংলাদেশ
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, বহু হতাহতের আশঙ্কা
বঙ্গভবনে মির্জা ফখরুল, পিজিআরের গার্ড অব অনার
‘দুঃখ পেয়েছেন’ চুপ্পু, আমন্ত্রণ পাননি বঙ্গভবনে
আজ বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
দেশে হবে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়: শিক্ষামন্ত্রী