Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৬, ৭ ফেব্রুয়ারি ২০২৫

ধানমন্ডি ৩২ ভাঙা নিয়ে মুখ খুললো ভারত

ধানমন্ডি ৩২ ভাঙা নিয়ে মুখ খুললো ভারত

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রসমাজের উদ্দেশে ভাষণ দেওয়ার ঘোষণা দেন। বিষয়টিকে কেন্দ্র করে বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত থেকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা শেখ মুজিবের স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ করে।

রাতভর হামলার পর বৃহস্পতিবার দিনেও এস্কেভেটর, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয় বাড়িটি।

চলতি সপ্তাহেই তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা ভারতে বসে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করলে সে দায় ভারত সরকারকেই নিয়ে হবে। এর পরেও হাসিনা আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে ভাষণ দিয়েছেন। 

এ ঘটনার পরিপ্রেক্ষিতে, ভারতে বসে শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য দেয়া বন্ধ করার পদক্ষেপ নিতে ঢাকায় নিযুক্ত দেশটির ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধেকে বৃহস্পতিবার তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, হাইকমিশনার এখন নেই, তাই ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধ করার জন্য অনুরোধ করেছি। ভারত জানিয়েছে, শেখ হাসিনা বিদেশি প্ল্যাটফরম ব্যবহার করে বক্তব্য দিচ্ছেন। ভারতের কোনও প্ল্যাটফরম ব্যবহার করে তিনি বক্তব্য দিচ্ছেন না।

ধানমন্ডি ৩২ ভাঙা নিয়ে ভারতের বিবৃতি 

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দখলদারিত্ব ও নিপীড়নের বিরুদ্ধে বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন ভেঙে ফেলা হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়য়ের ওয়েবসাইটে এ বিবৃতি প্রকাশ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, যারা বাঙালি পরিচয় নিয়ে গর্ব করেন এবং এ পরিচয় লালন করার পাশাপাশি স্বাধীনতা সংগ্রামকে মূল্য দেন- তারা সকলেই বাংলাদেশের জাতীয় চেতনার ক্ষেত্রে এ বাসভবনের গুরুত্ব সম্পর্কে অবগত। আমরা এ ভাঙচুরের তীব্র নিন্দা জানাই।

সবার দেশে/এমকেজে

শীর্ষ সংবাদ:

মেধা না বিশেষ সুবিধা: ঢাকা বিশ্ববিদ্যালয় কোন পথে?
একা ভ্রমণে নারীদের জন্য নিরাপদ ১০ দেশ
স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত