Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৪, ৩১ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৯:১৫, ৩১ ডিসেম্বর ২০২৪

বিজিবির প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারতের হুংকারের জবাব দিতে প্রস্তুত বাংলাদেশ

ভারতের হুংকারের জবাব দিতে প্রস্তুত বাংলাদেশ
ছবি: সংগৃহীত

ভারত যেমন হুংকার দিচ্ছে, আমরাও তেমন প্রতিহুংকার দিতে প্রস্তুত। যে কোনো পরিস্থিতিতে সীমান্ত রক্ষায় আমরা পিছপা হবো না। ভারতীয় সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যাতে কোনো অবস্থাতেই পিঠ নয়, বুক দেখায়, সে নির্দেশনা দেয়া হয়েছে। এমনটি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন। 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির ১০২তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।

কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় উপজেলার বায়তুল ইজ্জতে অবস্থিত বিজিবির প্রশিক্ষণপ্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের (বিজিটিসিএন্ডসি) বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে।

ভারতীয় সীমান্তে হত্যা বন্ধে সর্বাত্মক চেষ্টা চলছে বলে সাংবাদিকদের জানান মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, সর্বশেষ সীমান্তের দুটি হত্যাকাণ্ড খাসিয়াদের নিজেদের মধ্যে শত্রুতার কারণে হয়েছে। ভারতীয় মিডিয়ায় মিথ্যাচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ারও আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

সবার দেশ/এওয়াই

শীর্ষ সংবাদ:

মিষ্টির আসনে এমপি হতে চান বিএনপির ৭০ নেত্রী
লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ
কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত ৭
পাঁচ দিনেই বিদায় ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়ার!
মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন