Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৯, ৪ মার্চ ২০২৫

সিআইডি প্রধানসহ পুলিশে বড় রদবদল

সিআইডি প্রধানসহ পুলিশে বড় রদবদল
ফাইল ছবি

বাংলাদেশ পুলিশে বড় রদবদল হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি) মো. মতিউর রহমান শেখ, সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ মো. মাসুদুর রহমান এবং এন্টি টেররিজম ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) খোন্দকার রফিকুল ইসলামকে পুলিশ অধিদফতরে বদলি করা হয়েছে। 

মঙ্গলবার (৪ মার্চ) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান সাক্ষরিত প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। একই প্রজ্ঞাপনে চার জেলায় নতুন এসপি পদায়নসহ ১৮ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। 

হাইওয়ে পুলিশের ডিআইজি মো. রেজাউল করিমকে পুলিশ অধিদফতরে, পুলিশ অধিদফতরের ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলমকে রাজশাহীতে সারদা পুলিশ একাডেমিতে, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আশরাফুর রহমানকে পুলিশ অধিদফতরে এবং পুলিশ অধিদফতরের মো. আতাউল কিবরিয়াকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। শিল্পাঞ্চল পুলিশ ঢাকার ডিআইজি মহা. আশরাফুজ্জামানকে রংপুরের পিটিসি কমান্ড্যান্ট (ডিআইজি) হিসেবে, সিআইডিতে কর্মরত ডিআইজি হারুন উর রশিদ হাযারীকে ঢাকা শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি এবং সারদা পুলিশ একাডেমির ডিআইজি রখফার সুলতানা খানমকে ঢাকা হাইওয়ে পুলিশের ডিআইজি করা হয়েছে।  

চার জেলায় নতুন এসপি

প্রজ্ঞাপনে কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) হিসেবে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) উপপুলিশ কমিশনার মো. সাইফউদ্দীন শাহীনকে, সুনামগঞ্জের এসপি হিসেবে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার তোফায়েল আহম্মেদকে, যশোরের এসপি হিসেবে ডিএমপির রওনক জাহান এবং নীলফামারীর এসপি হিসেবে ডিএমপির উপপুলিশ কমিশনার আবুল ফজল মহম্মদ তারিক হোসেন খানকে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে একই প্রজ্ঞাপনে কক্সবাজারের বর্তমান এসপি মুহাম্মদ রহমত উল্লাহ, সুনামগঞ্জের এসপি আ ফ ম আনোয়ার হোসেন খান, যশোরের এসপি মো. জিয়াউদ্দিন আহম্মেদ এবং নীলফামারীর এসপি মোহাম্মদ মোর্শেদ আলমকে পুলিশ অধিদফতর, ঢাকায় সংযুক্ত এসপি হিসেবে বদলি করা হয়েছে।

সবার দেশ/এনএন

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান
সৌদিতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু
রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড ভিন্নখাতে প্রবাহের চেষ্টা
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সবাই গুপ্ত জামায়াত: হারুনুর রশিদ
বর্ষার শুরুতেই ডেঙ্গুর দাপট, মৃত্যুর খাতা শুরু
খান জাহান আলীর মাজারের দীঘিতে কুমিরের পেটে শিশু
১০ জনের বাংলাদেশকে হারাতে পারলো না পাকিস্তান
ঈদের সিনেমার আয়-ব্যয়: মাল্টিপ্লেক্সে শীর্ষে ‘রকস্টার’
বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই
ইসলামী ব্যাংকের সামনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ
কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় পর্যটক নিহত, আহত ৩
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৭
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ