Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৫, ৬ মার্চ ২০২৫

৪৬১৫ রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ

৪৬১৫ রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ
ফাইল ছবি

রাজনৈতিক প্রতিহিংসা ও অন্যান্য কারণে বিভিন্ন সময়ে রাজনৈতিক নেতাকর্মী ও নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া রাজনৈতিক হয়রানিমূলক ৪ হাজার ৬১৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে মন্ত্রণালয় পর্যায়ের কমিটি। বুধবার (৫ মার্চ) এ তথ্য জানিয়েছে আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ সংক্রান্তে হালনাগাদ তথ্যে বলা হয়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে গঠিত মন্ত্রণালয় পর্যায়ের কমিটি কর্তৃক অদ্যাবদি ছয়টি সভায় মোট ৪ হাজার ৬১৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে।

গণঅভ্যূত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের ঘোষণা দেয় সরকার। এ বিষয়ে বিভিন্ন সময়ে আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল সাংবাদিকদের অবহিত করে বলেন, বিগত সরকারের সময়ে রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়েরকৃত ‘গায়েবি’ মামলা প্রত্যাহার করা হবে।

হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সুপারিশ করার লক্ষ্যে জেলা ও মন্ত্রণালয় পর্যায়ে দুটি কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় পর্যায়ের কমিটির সভাপতি হচ্ছেন আইন ও বিচার উপদেষ্টা। কমিটিতে বাকি সদস্যরা হলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব (আইন ও শৃঙ্খলা) ও যুগ্মসচিব (আইন) এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি (যুগ্ম-সচিব পর্যায়ের নিচে নয়)। এর ধারাবাহিকতায় এসব মামলা প্রত্যাহারে সুপারিশের সিদ্ধান্তের কথা জানালো আইন ও বিচার মন্ত্রণালয়।

সবার দেশ/এনএন

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য