Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৮, ৬ মার্চ ২০২৫

আপডেট: ০১:২৯, ৬ মার্চ ২০২৫

ঢাকার বিমান ভারতে জরুরি অবতরণ!

ঢাকার বিমান ভারতে জরুরি অবতরণ!
ছবি: সংগৃহীত

কাতারের রাজধানী দোহা থেকে ঢাকাগামী কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইট ভারতে জরুরি অবতরণ করে।

বুধবার (৫ মার্চ) ভোরের দিকে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার শামশাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (আরজিআইএ) জরুরি অবতরণ করে ওই ফ্লাইট।

ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রোনিকলের প্রতিবেদনে বলা হয়েছে, এক নারী যাত্রীর শারীরিক জটিলতার জেরে কাতার এয়ারলাইন্সের ঢাকাগামী ফ্লাইট তেলেঙ্গানায় জরুরি অবতরণ করেছে।

কাতার এয়ারলাইন্সের কিউআর ৬৪২ ফ্লাইটের এক যাত্রী অসুস্থ হয়ে পড়ায় বিমানের পাইলট রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) রুমের সঙ্গে যোগাযোগ করেন। মেডিকেল জটিলতার কারণে তিনি সেখানে জরুরি অবতরণের অনুমতি চান।

বিমানবন্দরের সংশ্লিষ্ট সব বিভাগের ছাড়পত্র পাওয়ার পর এটিসি কাতার এয়ারলাইন্সের ওই ফ্লাইটকে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি দেয়। পরে স্থানীয় সময় ভোর ৩টা ২৫ মিনিটের দিকে শামশাবাদের ওই বিমানবন্দরে জরুরি অবতরণ করে ফ্লাইটটি।

ওই সংবাদমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, যাত্রীর তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজনে অংশ নেয়ার জন্য একটি অ্যাম্বুলেন্স প্রস্তুত করে রেখেছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানটি অবতরণের পর অসুস্থ নারী যাত্রীকে অ্যাম্বুলেন্সে করে বিমানবন্দরের মেডিকেল সেন্টারে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করার পর তাকে মৃত ঘোষণা করেন।

পরে ওই ফ্লাইট রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের স্থানীয় সময় ৩টা ৪২ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। তবে ওই যাত্রী কী কারণে মারা গেছেন তা এখন পর্যন্ত জানা যায়নি।

সবার দেশ/এনএন

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা