Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩২, ১৭ মার্চ ২০২৫

ডিএমপি কমিশনারের মন্তব্যে সমালোচনার ঝড়, অবশেষে দুঃখ প্রকাশ

প্রধান উপদেষ্টার কার্যালয়ও এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্ষণ ধর্ষণই, তা যে বয়সের মানুষকেই করা হোক না কেন। এ জঘন্য অপরাধকে তার যথাযথ নামেই ডাকা উচিত।

ডিএমপি কমিশনারের মন্তব্যে সমালোচনার ঝড়, অবশেষে দুঃখ প্রকাশ
ফাইল ছবি

‘ধর্ষণ’ শব্দটি ব্যবহার না করার অনুরোধ জানিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ব্যাপক প্রতিক্রিয়ার পর সোমবার (১৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি দুঃখ প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তিতে ডিএমপি কমিশনার বলেন, নারী ও শিশু নির্যাতন প্রসঙ্গে আলোচনার সময় ধর্ষণকে বৃহত্তর নির্যাতন হিসেবে অভিহিত করেছি। আমার বক্তব্যে কেউ মনঃক্ষুন্ন হলে আমি দুঃখ প্রকাশ করছি।

শনিবার (১৫ মার্চ) এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, আমি দুটি শব্দ খুব অপছন্দ করি, এর মধ্যে একটি হলো ‘ধর্ষণ’। আপনাদের (গণমাধ্যম) কাছে অনুরোধ, এটা ব্যবহার করবেন না। আপনারা ‘নারী নির্যাতন’ বা ‘নিপীড়ন’ বলবেন। আমাদের আইনেও নারী ও শিশু নির্যাতন বলা হয়েছে। যে শব্দগুলো শুনতে খারাপ লাগে, সেগুলো আমরা না বলি।

তার এ বক্তব্যকে অনেকেই ধর্ষণের ভয়াবহতা লঘু করার প্রয়াস হিসেবে দেখছেন। সমালোচকরা বলছেন, এ ধরনের বক্তব্য অপরাধকে আড়াল করতে পারে এবং অপরাধীদের প্রশ্রয় দিতে পারে।

ডিএমপি কমিশনারের মন্তব্যের পর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এ বক্তব্য কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। এটি ধর্ষকদের পক্ষ নেয়ার শামিল। এমন মন্তব্য প্রত্যাখ্যান করা উচিত।

এছাড়া, প্রধান উপদেষ্টার কার্যালয়ও এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্ষণ ধর্ষণই, তা যে বয়সের মানুষকেই করা হোক না কেন। এ জঘন্য অপরাধকে তার যথাযথ নামেই ডাকা উচিত।

এ ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। অনেকেই মনে করছেন, পুলিশের মতো দায়িত্বশীল সংস্থার প্রধানের কাছ থেকে এ ধরনের বক্তব্য নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে চলমান লড়াইকে দুর্বল করতে পারে।

সমালোচনার মুখে অবশেষে ডিএমপি কমিশনার তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেও বিতর্ক এখনও থামেনি। মানবাধিকার সংগঠনগুলো তার এ মন্তব্যের নেপথ্যে কোনো উদ্দেশ্য আছে কি না, সে বিষয়ে প্রশ্ন তুলেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
কে গুলি করেছিলেন জিয়াউর রহমানকে, জানালেন মোজাফফর
ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
ইয়ামালের জোড়া গোল,বার্সার পাঁচে পাঁচ
আল-আরাফাহ ব্যাংকের ৪ পরিচালককে পদত্যাগের নির্দেশ
হুতিদের সঙ্গে লড়াইয়ে নিহত ৫০০ ইয়েমেনি সেনা
আ.লীগের দুর্নীতি নিয়ে তাদের মাথাব্যথা নেই: আসিফ
হরমুজ নিয়ন্ত্রণে ট্রাম্পকে চ্যালেঞ্জ ইরানের
নিষিদ্ধই থাকছে আ. লীগ, প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
কিডনি রোগীদের জন্য সুখবর, জেলা-উপজেলায় ডায়ালাইসিস
জাভা সাগরে ২৪১ যাত্রীসহ জাহাজ নিখোঁজ
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে ৪ জনের প্রাণহানি
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর
ভারত থেকে বাংলাদেশে টনে টনে ইলিশ আমদানি
মোহাম্মদপুরে কিশোর গ্যাং থাকবে না: ডিএমপি কমিশনার
বিশ্বনেতাদের চোখ সরাতে দিল্লির বস্তি ঢাকলো কাপড়ে
প্রধানমন্ত্রীর দিল্লি না যাওয়ার ঘোষণায় কমলো আদানির বিদ্যুৎ
মধ্যপ্রাচ্যে মার্কিন পাহারাদার চায় না ইরান: মাসুদ পেজেশকিয়ান
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার
জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসিতে বিএনপির বিরুদ্ধে অভিযোগ
রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা ব্রাহ্মণবাড়িয়া বিএনপির
জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-তাহমীদ
বিলিয়ন ডলারের যুদ্ধেও হুতি থেকে পিছু হটলো যুক্তরাষ্ট্র!