Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৪, ৬ ফেব্রুয়ারি ২০২৫

অভিনেত্রী শাওন গ্রেফতার

অভিনেত্রী শাওন গ্রেফতার
ফাইল ছবি

অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর রাজধানীর ধানমণ্ডির নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের সদস্যরা। 

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে মেহের আফরোজ শাওনকে ধানমন্ডি এলাকা থেকে আজ রাতে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য বর্তমানে তাকে ডিবি কার্যালয় রাখা হয়েছে। আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে পাঠানো হবে। একই সঙ্গে অধিক জিজ্ঞাসাবাদের জন্য তার বিরুদ্ধে আদালতে রিমান্ড চাওয়া হবে।

এ বিষয়ে ডিএমপি'র মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার  (এসি) জাহাঙ্গীর কবির বলেন  রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য মেহের আফরোজ শাওনকে তার নিজ বাসা থেকে আটক করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

উল্লেখ্য, জুলাই আন্দোলনে ছাত্রে-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তিনি। তিনি বিভিন্ন উস্কানিমূলক মন্তব্য করে জুলাই বিপ্লবে ছাত্র-জনতার বিরাগভাজন হয়েছিলেন। এছাড়া সম্প্রতি তিনি ছাত্র আন্দোলনকে কটাক্ষ করে অনেক বক্তব্য রাখছিলেন। তিনি মাফিয়া হাসিনার পক্ষালম্বন করে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালাচ্ছিলেন।

সবার দেশে/এমকেজে
 

শীর্ষ সংবাদ:

‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
৪৫তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৭০২ জন
সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই
চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা