Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৭, ১২ এপ্রিল ২০২৫

মার্কিন পুরস্কার প্রত্যাখ্যান করায় 

উমামাকে ফিলিস্তিন রাষ্ট্রদূতের বিশেষ সম্মাননা

উমামাকে ফিলিস্তিন রাষ্ট্রদূতের বিশেষ সম্মাননা
ছবি: সংগৃহীত

জুলাইয়ের ছাত্র গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া এবং যুক্তরাষ্ট্রের দেয়া সাহসিকতার পুরস্কার প্রত্যাখ্যান করার জন্য বাংলাদেশি শিক্ষার্থী উমামা ফাতেমাকে বিশেষ সম্মাননা প্রদান করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রমজান।

বৃহস্পতিবার রাতে রাজধানীর বারিধারায় ফিলিস্তিন দূতাবাসে আয়োজিত এক নৈশভোজে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা তুলে দেয়া হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উমামা ফাতেমা ছাড়াও আন্দোলনের আরেকটি গুরুত্বপূর্ণ মুখ আনিকা তাহসিনা ও আয়শা সিদ্দিকা।

রাষ্ট্রদূত ইউসুফ রমজান বলেন, এ পদক্ষেপ আমাদের মনে থাকবে। এটি শুধু ফিলিস্তিনিদের জন্য নয়, বরং গোটা বিশ্বের কাছে একটি শক্তিশালী বার্তা পৌঁছে দেয় যে আমরা একা নই।

তিনি আরও বলেন, আমরা সংগ্রাম করছি, কষ্ট পাচ্ছি, কিন্তু প্রতিরোধ থেমে নেই। উমামার মতো সাহসী অবস্থান আমাদের অনুপ্রেরণা জোগায়।

উমামা ফাতেমা বলেন, ফিলিস্তিনের জনগণের যে দুর্ভোগ, সেটি কোনও পুরস্কার প্রত্যাখ্যানের চেয়ে অনেক বেশি বড়। তাই এ সিদ্ধান্ত আমার জন্য কোনও অসাধারণ কিছু নয়—বরং এটি ছিল একটি নৈতিক দায়িত্ববোধ থেকে উঠে আসা সিদ্ধান্ত।

তিনি বলেন, বাংলাদেশের ছাত্র হিসেবে আমরা এক প্রতিরোধের ঐতিহ্যের উত্তরসূরি। এ উত্তরাধিকার রক্ষা করাই আমাদের দায়িত্ব।

এর আগে, যুক্তরাষ্ট্রের তরফ থেকে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী নারীদের সাহসিকতা ও নেতৃত্বের জন্য যে পুরস্কার ঘোষণা করা হয়েছিলো, উমামা সেটি নৈতিক কারণে প্রত্যাখ্যান করেন।

সবার দেশ/এমকেজে

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
কে গুলি করেছিলেন জিয়াউর রহমানকে, জানালেন মোজাফফর
ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
ইয়ামালের জোড়া গোল,বার্সার পাঁচে পাঁচ
আল-আরাফাহ ব্যাংকের ৪ পরিচালককে পদত্যাগের নির্দেশ
হুতিদের সঙ্গে লড়াইয়ে নিহত ৫০০ ইয়েমেনি সেনা
আ.লীগের দুর্নীতি নিয়ে তাদের মাথাব্যথা নেই: আসিফ
হরমুজ নিয়ন্ত্রণে ট্রাম্পকে চ্যালেঞ্জ ইরানের
নিষিদ্ধই থাকছে আ. লীগ, প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
কিডনি রোগীদের জন্য সুখবর, জেলা-উপজেলায় ডায়ালাইসিস
জাভা সাগরে ২৪১ যাত্রীসহ জাহাজ নিখোঁজ
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে ৪ জনের প্রাণহানি
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর
ভারত থেকে বাংলাদেশে টনে টনে ইলিশ আমদানি
মোহাম্মদপুরে কিশোর গ্যাং থাকবে না: ডিএমপি কমিশনার
বিশ্বনেতাদের চোখ সরাতে দিল্লির বস্তি ঢাকলো কাপড়ে
প্রধানমন্ত্রীর দিল্লি না যাওয়ার ঘোষণায় কমলো আদানির বিদ্যুৎ
মধ্যপ্রাচ্যে মার্কিন পাহারাদার চায় না ইরান: মাসুদ পেজেশকিয়ান
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার
জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসিতে বিএনপির বিরুদ্ধে অভিযোগ
রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা ব্রাহ্মণবাড়িয়া বিএনপির
জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-তাহমীদ
বিলিয়ন ডলারের যুদ্ধেও হুতি থেকে পিছু হটলো যুক্তরাষ্ট্র!