Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৮, ২১ এপ্রিল ২০২৫

আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দেয়া হয়েছে। গত ৮ এপ্রিল তাকে অব্যাহতি দিয়ে সোমবার (২১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। তবে, অব্যাহতির কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

মোয়াজ্জেম হোসেনের গ্রামের বাড়ি মাগুরার মোহাম্মদপুরের দক্ষিণপাড়া গ্রামে। তার পিতার নাম মো. আজিজার মন্ডল এবং মাতার নাম আনোয়ারা বেগম। প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টার সম্মতিক্রমে ৮ এপ্রিল থেকে তাকে এপিএস পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৪ আগস্ট মোয়াজ্জেম হোসেন আসিফ মাহমুদের এপিএস হিসেবে নিয়োগ পেয়েছিলেন। নিয়োগের প্রজ্ঞাপনে উল্লেখ ছিলো, উপদেষ্টা আসিফ মাহমুদ যতদিন পদে থাকবেন বা মোয়াজ্জেম হোসেনকে এপিএস পদে বহাল রাখতে চাইবেন, ততদিন এ নিয়োগ কার্যকর থাকবে। 

এদিকে, কিছু সূত্রে দাবি করা হয়েছে, দুর্নীতির অভিযোগের প্রেক্ষাপটে মোয়াজ্জেম হোসেনের অব্যাহতি হয়েছে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ইনানীতে রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০
মিষ্টির আসনে এমপি হতে চান বিএনপির ৭০ নেত্রী
লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ
পাঁচ দিনেই বিদায় ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়ার!
মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন