Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৪, ২৭ মে ২০২৫

আপডেট: ০৩:১৩, ২৭ মে ২০২৫

সচিবালয় এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা ডিএমপির

সচিবালয় এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা ডিএমপির
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সচিবালয় ও এর আশপাশের এলাকায় সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল এবং শোভাযাত্রার ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (২৬ মে) রাতে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১০ মে জারি করা এক নির্দেশনার আলোকে সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন 'যমুনা' এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে সব ধরনের সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পূর্ববর্তী নির্দেশনার ধারাবাহিকতায় এ নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। একইসঙ্গে সংশ্লিষ্ট সকলকে উক্ত নির্দেশনা যথাযথভাবে মেনে চলার অনুরোধ জানিয়েছে ডিএমপি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ের বিভিন্ন দাবিতে সচিবালয় সংলগ্ন এলাকায় সরকারি কর্মচারী ও নাগরিকদের আন্দোলনের প্রেক্ষাপটে এ নিষেধাজ্ঞা জারি ও কার্যকর রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ