Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩২, ৩ জুন ২০২৫

২৬৫ বিচারককে একযোগে বদলি, পদোন্নতি পেলেন ১২ জন

২৬৫ বিচারককে একযোগে বদলি, পদোন্নতি পেলেন ১২ জন
ফাইল ছবি

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ২৬৫ জন বিচারককে একযোগে বদলি করেছে সরকার। এর মধ্যে ২৫৩ জন বিচারককে সরাসরি বদলি করা হয়েছে এবং ১২ জন সিনিয়র সহকারী জজকে যুগ্ম জেলা জজ পদে পদোন্নতির পর নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এ বদলি ও পদোন্নতির সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং এটি জনস্বার্থে করা হয়েছে।

প্রজ্ঞাপনগুলোর উপর সই করেছেন উপসচিব (প্রশাসন-১) এ এফ এম গোলজার রহমান।

বদলি হওয়া বিচারকদের মধ্যে সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজসহ বিভিন্ন পর্যায়ের বিচারক রয়েছেন। নতুন কর্মস্থলে দ্রুত যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।

এ ধরনের একযোগে বড় পরিসরের বদলি বিচার বিভাগে প্রশাসনিক পুনর্বিন্যাস ও গতিশীলতা আনতে সহায়ক বলে মনে করা হচ্ছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ
দিল্লিতে হাসিনা-আ.লীগ নেতাদের বৈঠক বাতিল
মাঝ আকাশে দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি
৯৯ বিচারককে একযোগে বদলি
আসিফ ও তার স্ত্রীর সম্পদের খোঁজে দুদক
জিপিএ-৫ পেয়েও কলেজ পাননি ২২০৫ শিক্ষার্থী
বিলুপ্ত র‍্যাব, এসআরবির যাত্রা শুরু
দিল্লিতে শি জিনপিংয়ের অসুস্থতার দাবি ঘিরে রহস্য
যে স্ত্রীকে মেরে জেল, ১২ বছর পর সে নারী জীবিত!
নারী রেফারিংয়ে নজর কাড়ছেন জুলিয়ানা