Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৩, ৮ জুন ২০২৫

করোনার চোখরাঙানি, ফিরতি যাত্রায় মাস্ক পরার অনুরোধ রেল কর্তৃপক্ষের

করোনার চোখরাঙানি, ফিরতি যাত্রায় মাস্ক পরার অনুরোধ রেল কর্তৃপক্ষের
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রায় স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরার অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

রোববার (৮ জুন) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশে কোভিড-১৯ সংক্রমণের হার ফের ঊর্ধ্বমুখী। এ অবস্থায় জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক পরার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিশেষ করে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে।

এ প্রেক্ষাপটে ঈদ-পরবর্তী ট্রেনযাত্রায় (ফিরতি যাত্রা) সকল যাত্রীকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

এর আগে, শুক্রবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতেও কোভিড–১৯ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় জনসমাগমপূর্ণ স্থানে মাস্ক ব্যবহারের অনুরোধ জানানো হয়। বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদেরও এ ধরনের স্থান এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে।

সরকারি পর্যায়ে একের পর এক সতর্কবার্তার মাধ্যমে জনসচেতনতা বাড়াতে জোর দেয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য