Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৪, ১০ জুন ২০২৫

আপডেট: ০১:৩১, ১০ জুন ২০২৫

কোনও নির্দোষ যেনো শাস্তি না পায়: স্বরাষ্ট্র উপদেষ্টা

কোনও নির্দোষ যেনো শাস্তি না পায়: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে কেন গ্রেফতার করা হয়নি— এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগে তদন্ত শেষ হোক। তদন্ত শেষে দোষী হলে শাস্তি পাবে, নির্দোষ হলে ছাড়া পাবে।

সোমবার (৯ জুন) নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, তাকে বিদেশে যেতে দেয়ার বিষয়টিও তদন্তাধীন। যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে, তারাও নির্দোষ হলে ছাড়া পাবে, দোষী হলে শাস্তি পাবে।

মাদক ও ডাকাতি দমনে জনসচেতনতার ওপর জোর দিয়ে তিনি বলেন, আড়াইহাজার ডাকাতকবলিত এলাকা। পুলিশ ও জনগণ মিলে কাজ করলে ডাকাতি বন্ধ হবে।

তিনি জানান, আমরা দায়িত্ব নেয়ার পর ব্যাংকের অবস্থা ছিলো নাজুক। এখন ভালো হচ্ছে। পুলিশের জন্য ২০০টি গাড়ি কেনা হচ্ছে। পরবর্তীতে প্রতিটি থানায় একটি করে গাড়ি দেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তাসনিম বেগম, আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাত হোসেন, সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন এবং ওসি (তদন্ত) সাইফুউদ্দিন।

পরে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ সদস্যদের ও তাদের পরিবারের খোঁজখবর নেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের