Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪১, ১৯ জুন ২০২৫

গঠন হচ্ছে তদন্ত ও নীতিমালা প্রণয়ন কমিটি

স্বায়ত্তশাসিত হচ্ছে বিটিভি ও বাংলাদেশ বেতার

স্বায়ত্তশাসিত হচ্ছে বিটিভি ও বাংলাদেশ বেতার
ছবি: সংগৃহীত

সরকার বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, বিটিভি ও বাংলাদেশ বেতারকে সম্পূর্ণ স্বায়ত্তশাসিত করার সিদ্ধান্ত হয়েছে। এর বাস্তবায়নে নীতিগত কাঠামো ও প্রক্রিয়া নির্ধারণে একটি কমিটি গঠন করা হচ্ছে।

এ লক্ষ্যে সি আর আবরারকে প্রধান করে একটি তদন্ত ও নীতিমালা প্রণয়ন কমিটি গঠন করা হবে। এ কমিটি অতীতে রাজনৈতিক আদর্শ বাস্তবায়নের উদ্দেশ্যে কোনও টেলিভিশন চ্যানেলকে লাইসেন্স দেয়া হয়ে থাকলে তা খতিয়ে দেখবে। পাশাপাশি ভবিষ্যতে নতুন টিভি ও রেডিও লাইসেন্স প্রদানে নীতিমালাও তৈরি করবে কমিটি।

প্রসঙ্গত, বিটিভি ও বাংলাদেশ বেতার দীর্ঘদিন ধরে সরকারি নিয়ন্ত্রণে পরিচালিত হয়ে আসছে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপান্তর হলে এসব গণমাধ্যমের প্রশাসনিক ও সম্পাদনাগত স্বাধীনতা বাড়বে বলে আশা করা হচ্ছে। তবে সমালোচকরা বলছেন, বাস্তবায়ন প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার নিশ্চয়তা না থাকলে এ উদ্যোগও শুধু কাগজে-কলমেই থেকে যেতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য