Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৯, ২৬ জুন ২০২৫

সরকারে এসে অবরুদ্ধ বোধ করছি: আসিফ নজরুল

সরকারে এসে অবরুদ্ধ বোধ করছি: আসিফ নজরুল
ছবি: সংগৃহীত

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সরকারে যোগ দেয়ার পর তিনি নিজেকে অবরুদ্ধ মনে করছেন। তার ওপর নানা ধরনের চাপ, মিথ্যাচার এবং তদবিরের অভিযোগের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর তোপখানা রোডের সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের স্বাধীনতা: সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তির আইনি কাঠামোর পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

আসিফ নজরুল বলেন, আমার কাছে অনেক অন্যায় তদবির আসে। সেগুলো পাত্তা না দিলেই শুরু হয় গালাগালি। তখন আমাকে ভারতের দালালও বানানো হয়। সরকারে আসার পর এত মিথ্যাচারের শিকার হয়েছি, অথচ কোনো প্রতিক্রিয়া দেখানোর সুযোগ নেই। জীবনে এত অসহায় কখনও মনে হয়নি।

সাংবাদিকদের বিরুদ্ধে মামলার বিষয়ে তিনি বলেন, কেউ মামলা করলে সে বিষয়ে আমার কিছু করার নেই। প্রচুর মিথ্যা মামলা হচ্ছে। সে তুলনায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলার সংখ্যা অস্বাভাবিক নয়। জামিনের বিষয়ে কিছু নির্দিষ্ট বিষয় বিবেচনা করা হয়। আইন মন্ত্রণালয় থেকে সাংবাদিকদের জামিন নিয়ে কোনও নির্দেশনা দেয়া হয়নি।

তিনি আরও বলেন, অভিযোগপত্র দেওয়ার পর মামলার নিষ্পত্তি বা বাতিলের এখতিয়ার হাইকোর্টের। পুলিশের ভূমিকাতেও তার কিছু করার নেই। কেউ যদি মিথ্যা মামলা করে, সেটাও তার নিয়ন্ত্রণের বাইরে।

ডিজিটাল নিরাপত্তা আইনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ আইনের অধীনে যত মামলা ছিলো, প্রায় সবই প্রত্যাহার করা হয়েছে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা নিজেরা এক না হলে গণমাধ্যম কখনও স্বাধীন হবে না। দলাদলি, গ্রুপিং বাদ দিয়ে ঐক্যবদ্ধ হোন, শক্তিশালী হোন। দলকানার রাজনীতি দিয়ে নিজেদের মধ্যে মারামারি করলে গণমাধ্যম আরও দুর্বল হবে।

সবার দেশ/এফএস

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য