Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৬, ২৭ জুন ২০২৫

এনবিআর অচলাবস্থা নিরসনে সমঝোতা, শাটডাউন কর্মসূচি প্রত্যাহার

এনবিআর অচলাবস্থা নিরসনে সমঝোতা, শাটডাউন কর্মসূচি প্রত্যাহার
ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান অচলাবস্থা নিরসনে আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। সরকারের সঙ্গে বৈঠকের পর এনবিআর সংস্কার ঐক্য পরিষদ ঘোষিত শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহার করেছে।

শুক্রবার অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিনের সভাপতিত্বে অর্থ উপদেষ্টার কার্যালয়ে সাড়ে দুই ঘণ্টাব্যাপী আলোচনা হয়। এতে অর্থ সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, এনবিআর চেয়ারম্যানসহ এনবিআরের ১৬ সদস্য উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে তিনটি বিষয়ে সিদ্ধান্ত হয়—
এক. এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ঘোষিত শাটডাউন এবং মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহার
দুই. কর্মকর্তাদের দুটি সাম্প্রতিক বদলির আদেশ পুনর্বিবেচনা
তিন. আগামী ১ জুলাই বিকাল ৪টায় এনবিআর, সংস্কার ঐক্য পরিষদ এবং সংশ্লিষ্ট পরামর্শক কমিটির মধ্যে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ সংশোধনের বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ১ জুলাইয়ের সভায় সবার মতামতের ভিত্তিতে আলোচনার মাধ্যমে ৩১ জুলাইয়ের মধ্যে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশের প্রয়োজনীয় সংশোধনের চেষ্টা করা হবে।

ব্যবসা-বাণিজ্য, আমদানি-রফতানি ও জনগণের সেবা কার্যক্রম সচল রাখার স্বার্থে এনবিআর কর্মকর্তাদের নিজ নিজ দফতরে ফিরে স্বাভাবিক কার্যক্রমে মনোনিবেশের নির্দেশ দিয়েছে সরকার।

এর আগে, কর্মকর্তাদের ‘নিপীড়নমূলক বদলি’ প্রত্যাহার এবং চেয়ারম্যান অপসারণের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ ২৪ জুন কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে। তবে সরকারের আশ্বাস ও আলোচনার পরিপ্রেক্ষিতে তারা কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

সবার দেশ/এফএস

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা