Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৩, ৩০ জুন ২০২৫

এনবিআরের ‘শাটডাউনসহ’ সব কর্মসূচি প্রত্যাহার

এনবিআরের ‘শাটডাউনসহ’ সব কর্মসূচি প্রত্যাহার
ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের চলমান শাটডাউনসহ সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

রোববার (২৯ জুন) রাতে এ সিদ্ধান্তের কথা জানান সংগঠনটির সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার।

এর আগে এনবিআরের চেয়ারম্যানের পদত্যাগ ও রাজস্ব বোর্ডের কাঠামোগত সংস্কারের দাবিতে কয়েকদিন ধরে কর্মবিরতি ও বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। আন্দোলনের অংশ হিসেবে টানা দ্বিতীয় দিনের মতো রোববারও চলে ‘কমপ্লিট শাটডাউন’ এবং ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি।

রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ের বাইরে অবস্থান নিয়ে আন্দোলনে অংশ নেন কর্মকর্তা-কর্মচারীরা। এতে রাজস্ব আদায় কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের পক্ষ থেকে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন এবং ব্যবসায়ী সংগঠনগুলোর আশ্বাসের পরিপ্রেক্ষিতে সব কর্মসূচি স্থগিত করা হয়েছে।

তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন হলে আবারও কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ক্ষমার আদর্শের নামে জুলাই ধুয়ে যাওয়ার পথে!
লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী
পুনর্বহালের সুযোগ নেই ৮,৭৯৬ বিডিআর সদস্যের: স্বরাষ্ট্রমন্ত্রী
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলি, ৪ নৌকা জব্দ
বিলুপ্ত হলো র‍্যাব, পাস এসআরবি বিল
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ৪৭ বাংলাদেশি
এনবিআর আন্দোলনে আরও ৩ কর্মকর্তার দণ্ড মওকুফ
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস
বাংলাদেশ-চীন সম্পর্ক: এখনই সময় নতুন উচ্চতায় পৌঁছানোর
চাঁদাবাজির অভিযোগ ১৬ দিনে ১৮ কোটি টাকার
সংসদে অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ রুমিনের
হরমুজে মার্কিন ড্রোন-সাবমেরিন জব্দের দাবি ইরানের
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো
ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের প্রবাসীরা: হাসনাত
এক ভিসায় মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণ