Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২১, ১৪ জুলাই ২০২৫

ছুটি না নিয়ে গা-ঢাকা

গোলাম রাব্বানীর ভাইসহ ৪ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

গোলাম রাব্বানীর ভাইসহ ৪ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
ছবি: সংগৃহীত। বরখাস্ত এডিসি মো. রওশানুল হক সৈকত, মো. তৌহিদুল ইসলাম, এসি মো. গোলাম রুহানী ও মফিজুর রহমান পলাশ।

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার দায়ে সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানীর ভাই সহকারী পুলিশ কমিশনার গোলাম রুহানীসহ চার পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (১৩ জুলাই) জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত চারটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন উপসচিব নাসিমুল গনি।

বরখাস্ত হওয়া চার কর্মকর্তা হলেন:

  • অতিরিক্ত পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম (ইন্ডাস্ট্রিয়াল পুলিশ)
  • অতিরিক্ত উপকমিশনার মো. রওশানুল হক সৈকত (র‌্যাবে বদলির আদেশপ্রাপ্ত)
  • সহকারী কমিশনার মো. গোলাম রুহানী (ডিএমপি)
  • সহকারী কমিশনার মফিজুর রহমান পলাশ (মিরপুর ট্রাফিক জোন)

প্রজ্ঞাপন অনুযায়ী, এ কর্মকর্তারা কোনো ছুটি না নিয়ে গত বছরের আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে একে একে দায়িত্ব ছেড়ে দেন এবং কর্মস্থলে আর ফিরে আসেননি। সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী, তাদের বিরুদ্ধে ‘পলায়ন ও অসদাচরণের’ অভিযোগ প্রমাণিত হওয়ায় যেদিন থেকে তারা অনুপস্থিত, সেদিন থেকেই তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

বিশেষভাবে উল্লেখযোগ্য, বরখাস্ত হওয়া গোলাম রুহানী ক্ষমতাসীন আওয়ামী লীগের সাবেক ছাত্রসংগঠনের নেতা গোলাম রাব্বানীর ছোট ভাই।

সূত্র মতে, গত বছরের আগস্টে সরকারবিরোধী ঢেউ ও প্রশাসনে অনিশ্চয়তার জেরে পুলিশের অভ্যন্তরে শৃঙ্খলাহীনতা দেখা দেয়। অনেক পুলিশ সদস্য ও কর্মকর্তা দায়িত্ব ছেড়ে নিখোঁজ হয়ে পড়েন। চলতি বছরের ১৫ জুন একই অপরাধে ১৪ জন কর্মকর্তাকে বরখাস্ত করে মন্ত্রণালয়। নতুন এ চারজনসহ বরখাস্ত হওয়া কর্মকর্তার সংখ্যা দাঁড়াল ২১ জনে।

প্রশাসনিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ সময় ধরে চেপে থাকা রাজনৈতিক অনিশ্চয়তা, মাঠপর্যায়ের নির্দেশনাজনিত অসন্তোষ এবং শাস্তির ভয়েই পুলিশের একটি অংশ দায়িত্ব এড়িয়ে চলছিলো। এখন একে একে বেরিয়ে আসছে সে অনিয়মের দলিল।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান
সৌদিতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু
রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড ভিন্নখাতে প্রবাহের চেষ্টা
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সবাই গুপ্ত জামায়াত: হারুনুর রশিদ
বর্ষার শুরুতেই ডেঙ্গুর দাপট, মৃত্যুর খাতা শুরু
খান জাহান আলীর মাজারের দীঘিতে কুমিরের পেটে শিশু
১০ জনের বাংলাদেশকে হারাতে পারলো না পাকিস্তান
ঈদের সিনেমার আয়-ব্যয়: মাল্টিপ্লেক্সে শীর্ষে ‘রকস্টার’
বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই
ইসলামী ব্যাংকের সামনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ
কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় পর্যটক নিহত, আহত ৩
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৭
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ