Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৩:১১, ১১ জুলাই ২০২৫

এনবিআরের প্রথম সচিব তানজিনা রইস বরখাস্ত

এনবিআরের প্রথম সচিব তানজিনা রইস বরখাস্ত
ছবি: সংগৃহীত

অসদাচরণ এবং পলায়নের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব তানজিনা রইসকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১০ জুলাই) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে উল্লেখ করা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও ৩(গ) ধারায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই বিধিমালার ১২(১) ধারা অনুযায়ী সাময়িক বরখাস্তের প্রয়োজনীয়তা বিবেচনায় তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এনবিআর সূত্রে জানা যায়, তানজিনা রইস ছুটি নিয়ে অস্ট্রেলিয়া যাওয়ার পর নির্ধারিত সময়ে দেশে ফিরে আসেননি। একাধিকবার মেইলে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হলেও তিনি সন্তোষজনক জবাব দেননি।

তাঁর ব্যাচমেট ও ঘনিষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে জানা যায়, বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় বসবাস করছেন এবং সেখানে একটি চাকরিতে নিয়োজিত রয়েছেন। দেশে ফিরে আসার কিংবা পূর্বের সরকারি দায়িত্বে যোগদানের ইচ্ছাও তাঁর নেই বলে জানা গেছে।

এ ঘটনা এনবিআরের অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং বিদেশে কর্মরত সরকারি কর্মকর্তাদের দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তুলেছে প্রশাসন মহলে।

সবার দেশ/এফএস 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ক্ষমার আদর্শের নামে জুলাই ধুয়ে যাওয়ার পথে!
লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী
পুনর্বহালের সুযোগ নেই ৮,৭৯৬ বিডিআর সদস্যের: স্বরাষ্ট্রমন্ত্রী
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলি, ৪ নৌকা জব্দ
বিলুপ্ত হলো র‍্যাব, পাস এসআরবি বিল
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ৪৭ বাংলাদেশি
এনবিআর আন্দোলনে আরও ৩ কর্মকর্তার দণ্ড মওকুফ
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস
বাংলাদেশ-চীন সম্পর্ক: এখনই সময় নতুন উচ্চতায় পৌঁছানোর
চাঁদাবাজির অভিযোগ ১৬ দিনে ১৮ কোটি টাকার
সংসদে অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ রুমিনের
হরমুজে মার্কিন ড্রোন-সাবমেরিন জব্দের দাবি ইরানের
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো
ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের প্রবাসীরা: হাসনাত
এক ভিসায় মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণ