Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:৪৭, ৯ জুলাই ২০২৫

সাবেক ডিবি প্রধানের ভাইসহ মাদকদপ্তরের ৩ কর্মকর্তা বরখাস্ত

সাবেক ডিবি প্রধানের ভাইসহ মাদকদপ্তরের ৩ কর্মকর্তা বরখাস্ত
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাহাদিপুর এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে এক ব্যক্তির বাড়ি থেকে অর্থ আত্মসাতের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তিন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) রাত ১০টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—টাঙ্গাইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মো. সিরাজুল ইসলাম, উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান এবং সহকারী উপপরিদর্শক মো. জিয়াউর রহমান। তাদের মধ্যে জিয়াউর রহমান পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক প্রধান হারুনের ছোট ভাই।

জানা গেছে, সোমবার রাতে অধিদপ্তরের প্রধান কার্যালয় থেকে এ তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়।

সূত্র মতে, গত ৫ আগস্ট সহকারী উপ-পরিদর্শক হিসেবে জিয়াউর রহমান টাঙ্গাইল অফিসে যোগ দেন। অভিযুক্তদের মধ্যে শামীম আল আজাদ নামের আরও এক সহকারী উপ-পরিদর্শক রয়েছেন, যিনি আদালতের প্রসিকিউশন শাখায় উপস্থিত না হওয়ায় কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন।

ভুক্তভোগী সাবেক কাউন্সিলর ছালেহা বেগম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার অভিযোগে উল্লেখ করা হয়, ১৮ জুন সকালে অভিযান চালিয়ে কোনো মাদক না পেয়ে অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা প্রথমে গাড়ির তেলের খরচ দাবি করেন। তিনি ১০ হাজার টাকা দেন এবং পরে আরও ১০ হাজার টাকা পাঠাতে বলেন তারা। কিছু সময় পর তারা আবার ঘরে ঢুকে আসবাবপত্র তছনছ করেন এবং নাটকীয়ভাবে ১০ বোতল ফেনসিডিল ‘উদ্ধার’ দেখান।

অভিযোগ অনুযায়ী, অভিযানের সময় ছালেহা বেগমের আলমারি থেকে নগদ ৬ লাখ ৬৬ হাজার টাকা ও তার ছেলের ঘরের আসবাবপত্র এলোমেলো করে আরও ১ লাখ ৮০ হাজার টাকা নিয়ে নেওয়া হয়। টাকা নেওয়ার কারণ জানতে চাইলে তাকে হুমকি ও ভয়ভীতি দেখানো হয়। ঘটনার সময় ভিডিও রেকর্ডের মাধ্যমে তার বক্তব্য নেওয়া হয়।

ছালেহা বেগম জানান, শামীম আল আজাদ সবচেয়ে বেশি নির্যাতন চালান। তার বক্তব্য, “শামীম আমাকে টানাহেঁচড়া করেছে, লাঠি দেখিয়ে ভয় দেখিয়েছে এবং লুকানো টাকা জোরপূর্বক নিয়ে গেছে। আমি শুধু বহিষ্কারে সন্তুষ্ট নই, লুট হওয়া টাকাও ফেরত চাই।”

এ বিষয়ে উপ-পরিচালক আবুল হোসেন বলেন, অভিযানের নামে অর্থ লুটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

অধিদপ্তরের অফিস আদেশে বলা হয়, ১৮ জুনের অভিযানে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠায় সুষ্ঠু তদন্তের স্বার্থে তিন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সবার দেশ/এফএস 
 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান
সৌদিতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু
রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড ভিন্নখাতে প্রবাহের চেষ্টা
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সবাই গুপ্ত জামায়াত: হারুনুর রশিদ
বর্ষার শুরুতেই ডেঙ্গুর দাপট, মৃত্যুর খাতা শুরু
খান জাহান আলীর মাজারের দীঘিতে কুমিরের পেটে শিশু
১০ জনের বাংলাদেশকে হারাতে পারলো না পাকিস্তান
ঈদের সিনেমার আয়-ব্যয়: মাল্টিপ্লেক্সে শীর্ষে ‘রকস্টার’
বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই
ইসলামী ব্যাংকের সামনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ
কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় পর্যটক নিহত, আহত ৩
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৭
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ