Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৮, ২২ জুলাই ২০২৫

শিক্ষার্থীদের ৬ দাবি মেনে নেওয়া হয়েছে: আইন উপদেষ্টা

শিক্ষার্থীদের ৬ দাবি মেনে নেওয়া হয়েছে: আইন উপদেষ্টা
ছবি: সংগৃহীত

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ছয় দফা দাবি সরকার মেনে নিয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে কলেজের ৫ নম্বর ভবনের সামনে সংবাদমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

দাবিগুলোর মধ্যে রয়েছে—উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের পূর্ণাঙ্গ নাম ও ঠিকানা প্রকাশ, আহতদের নির্ভুল তালিকা প্রকাশ, শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা, ক্ষতিপূরণ প্রদান, ঝুঁকিপূর্ণ বিমান বাতিল এবং প্রশিক্ষণ ব্যবস্থার সংস্কার।

তবে দাবিমান্য ঘোষণার পর পরিস্থিতি শান্ত না হয়ে আরও উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ ও ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে প্রতিবাদ চালিয়ে যান। একপর্যায়ে তারা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে জুতা ও বোতল ছোড়ে। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।

উত্তেজনার মধ্যে কলেজের ৫ নম্বর ভবনের সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর ১২টা ৫০ মিনিটে) কলেজ ভবনের ভেতরে দুই উপদেষ্টা আটকে রয়েছেন বলে জানা গেছে।

সবার দেশ/ এফও 

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের
রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী জড়িত!
আ.লীগ নেতার সেমিনারের অনুমতি দেয়নি দিল্লি
সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
এনবিআরের ৬৮ কর্মকর্তার একযোগে বদলি
গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!