Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৬, ২৪ আগস্ট ২০২৬

আপডেট: ০০:১৭, ২৪ আগস্ট ২০২৬

প্রতিশোধ নয়, আত্মসম্মানের লড়াই ছিলো: কামিন্স

প্রতিশোধ নয়, আত্মসম্মানের লড়াই ছিলো: কামিন্স
ছবি: সংগৃহীত

প্রথম টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের পর তীব্র সমালোচনার মুখে পড়েছিলো অস্ট্রেলিয়া। তবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে প্যাট কামিন্সের দল। ম্যাকাইয়ে বাংলাদেশকে ইনিংস ও ৫১ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করেছে স্বাগতিকরা।

দুই দিনেই শেষ হওয়া ম্যাচের পর সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছেন, এ জয়কে তিনি প্রতিশোধ হিসেবে দেখছেন না। বরং প্রথম টেস্টের হারের পর ঘুরে দাঁড়ানোটা অস্ট্রেলিয়ার জন্য আত্মসম্মানের বিষয় হয়ে দাঁড়িয়েছিলো।

ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নেমে ৯ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছিলো বাংলাদেশ। ওই জয়ের পর অস্ট্রেলিয়া ঘরের মাঠে সমালোচনার মুখে পড়ে। তবে ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে স্বাগতিকরা।

প্রথম ম্যাচের পর দলের মানসিকতা নিয়ে কামিন্স বলেন, 

এটি আসলে আত্মসম্মানের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিলো। একটি ম্যাচ হেরে যাওয়ার পর পরেরটি জেতার জন্য মরিয়া হয়ে উঠতে হয়। ঘুরে দাঁড়ানোটা আমাদের জন্য খুব দরকার ছিলো এবং আমরা তা করতে পেরে আনন্দিত।

ম্যাকাইয়ের উইকেট নিয়ে ম্যাচের আগে ও পরে নানা আলোচনা হয়েছে। মাত্র পাঁচ সেশনে ৩০টি উইকেট পড়ে যাওয়ায় অনেকেই পিচের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে অস্ট্রেলিয়ার অধিনায়ক মনে করেন, উইকেট খুব একটা খারাপ ছিলো না।

কামিন্স বলেন, সবকিছু যেন চোখের পলকে ঘটে গেলো। পিচ বেশ ভালোই ছিলো। দেখে মনে হয়নি যে, এটা পাঁচ সেশনের মধ্যে ৩০ উইকেট পড়ে যাওয়ার মতো।

ম্যাচে অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধস নামান। বাংলাদেশের হয়ে শরিফুল ইসলামও দুর্দান্ত বোলিং করে এক ইনিংসে ৭ উইকেট শিকার করেন।

দুই দলের পেসারদের এমন দাপুটে বোলিংয়ের পাশাপাশি ব্যাটারদের ব্যর্থতাও ম্যাচ দ্রুত শেষ হওয়ার অন্যতম কারণ বলে মনে করেন কামিন্স।

অজি অধিনায়ক বলেন, দুর্দান্ত বোলিং যেমন ছিলো, তেমনই মাঝে মাঝে গড়পড়তার চেয়েও বাজে ব্যাটিং দেখা গেছে। যার মধ্যে আমি নিজেও আছি। সম্ভবত এসব কারণেই ম্যাচটি এত দ্রুত শেষ হয়ে গেলো।

দুই দিনের এ জয়ে অস্ট্রেলিয়া সিরিজে সমতা ফেরালেও প্রথম টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়ই শেষ পর্যন্ত সিরিজের সবচেয়ে বড় চমক হয়ে থাকলো। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে গিয়ে বাংলাদেশ যে প্রতিরোধ গড়ে তুলেছে, সেটি দুই ম্যাচের সিরিজে দুই দলের সামর্থ্যের নতুন এক চিত্রও সামনে এনেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা