Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৯, ২৪ আগস্ট ২০২৬

ভাষণ দেবেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর এটিই হবে তার প্রথম নিউইয়র্ক সফর এবং জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো ভাষণ দেবেন তিনি।

রোববার (২৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী ২১ থেকে ২৯ সেপ্টেম্বর অথবা এর কাছাকাছি সময়ে নিউইয়র্কে অবস্থান করতে পারেন। সফরের চূড়ান্ত সময়সূচি নিয়ে সংশ্লিষ্ট পর্যায়ে প্রস্তুতি চলছে।

সফরকালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন প্রধানমন্ত্রী। অধিবেশনে দেয়া বক্তব্যে বাংলাদেশের বর্তমান অবস্থান, জাতীয় স্বার্থ এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে দেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরার কথা রয়েছে তার।

এবারের সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্য বাড়তি গুরুত্ব বহন করছে। কারণ, ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করবেন জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। একই সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং সাধারণ পরিষদের সভাপতির উপস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতার জন্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানেও অংশ নেবেন বলে জানা গেছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনকে কেন্দ্র করে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের অংশগ্রহণে এ ধরনের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বৈঠক এবং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিউইয়র্ক সফরের সময় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত একটি অনুষ্ঠানে তার অংশ নেয়ার কথা রয়েছে। সেখানে প্রবাসীদের বিভিন্ন বিষয়, দেশের সঙ্গে তাদের সম্পৃক্ততা এবং জাতীয় উন্নয়নে তাদের ভূমিকা নিয়ে আলোচনা হতে পারে।

এ ছাড়া সফরকালে কয়েকটি দেশের সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠকের সম্ভাবনাও রয়েছে। এসব বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা, আঞ্চলিক পরিস্থিতি এবং বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম জাতিসংঘ সফর বাংলাদেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সম্পর্ক জোরদার, বাংলাদেশের জাতীয় স্বার্থ তুলে ধরা এবং বহুপক্ষীয় কূটনীতিতে সক্রিয় ভূমিকা রাখার ক্ষেত্রে এ সফরকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

সেপ্টেম্বরের এ সফরকে সামনে রেখে প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। তবে সফরের বিস্তারিত কর্মসূচি ও বৈঠকের সময়সূচি চূড়ান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা