Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০২, ১১ আগস্ট ২০২৫

১৫ আগস্ট কর্মসূচি করলে আইনানুগ ব্যবস্থা: প্রেস সচিব

১৫ আগস্ট কর্মসূচি করলে আইনানুগ ব্যবস্থা: প্রেস সচিব
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বর্তমানে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ। ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড দুঃখজনক হলেও দিনটি আগস্টের অন্য দিনের মতোই বিবেচিত হবে। এদিন ধানমন্ডি বা অন্য কোথাও কর্মসূচি পালন করতে গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

রোববার (১০ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। শফিকুল আলম বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ যদি কার্যক্রম চালাতে চায়, আইনশৃঙ্খলা বাহিনী তা দেখবে।

কোলকাতায় আওয়ামী লীগের অফিস খোলার প্রসঙ্গে তিনি জানান, দেশে কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলের সব কর্মকাণ্ড নজরদারিতে রয়েছে। তারা যদি দেশের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে, সে বিষয়েও সরকার সতর্ক রয়েছে।

সম্প্রতি গণমাধ্যমে খবর আসে, কোলকাতার লাগোয়া এক উপনগরীর বাণিজ্যিক এলাকায় আওয়ামী লীগের পার্টি অফিস খোলা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর কলকাতায় চলে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা নিয়মিত ওই অফিসে যাতায়াত করে দলীয় কার্যক্রম চালাচ্ছেন বলে সংবাদে উল্লেখ করা হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার