Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৪, ১৪ আগস্ট ২০২৫

আপডেট: ০১:২৫, ১৪ আগস্ট ২০২৫

পুলিশের পোশাকে হিন্দি কথা, চানখারপুলে হত্যাযজ্ঞের সাক্ষ্য

পুলিশের পোশাকে হিন্দি কথা, চানখারপুলে হত্যাযজ্ঞের সাক্ষ্য
২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ছাত্র-জনতার প্রতিরোধ। ছবি: সংগৃহীত

রাজধানীর চানখারপুলে গত বছরের ৫ আগস্ট পুলিশের পোশাক পরা কয়েকজন হিন্দিতে কথা বলছিলেন বলে জানিয়েছেন মানবতাবিরোধী অপরাধের এক মামলার সাক্ষী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বুধবার (১৩ আগস্ট) এ সাক্ষ্য দেন শহীদ আহমেদ নামে ওই প্রত্যক্ষদর্শী।

শহীদের দাবি, সেদিন সকাল ১১টার দিকে তিনি চানখারপুল এলাকায় ছিলেন। সেখানে বহু পুলিশকে গুলি করতে দেখেন এবং পুলিশের পোশাক পরা কয়েকজনকে হিন্দিতে কথা বলতে শোনেন। তাদের মুখ থেকে তিনি ‘ইধার আও’ শব্দটি শুনেছেন। কিছুক্ষণ পরই নিজের ভাতিজা মো. ইয়াকুবকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান তিনি। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইয়াকুব (৩৫) নিউমার্কেটের একটি প্রতিষ্ঠানে ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতেন এবং নাজিমুদ্দিন রোডের শেখ বোরহানউদ্দিন কলেজের পাশের মিলি গলিতে থাকতেন। নিহত ইয়াকুবের মা রহিমা আক্তারও এদিন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন।

একই দিনে চানখারপুলে নিহত ইসমামুল হক (১৭)-এর ভাই মো. মহিবুল হকও আদালতে সাক্ষ্য দেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, যারা গুলি করছিল তারা হিন্দিতে কথা বলছিল। ডিফেন্স এ নিয়ে প্রশ্ন তুললেও সাক্ষী স্পষ্টভাবে বলেছেন, তিনি নিজ কানে ‘ইধার আও’ শব্দ শুনেছেন। এ বিষয়টি নিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে তদন্ত কর্মকর্তা সাক্ষ্য দেয়ার পর।

এদিকে, আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। ট্রাইব্যুনাল-২ আগামী ২১ আগস্ট অভিযোগ গঠন করা হবে কি না সে বিষয়ে আদেশ দেবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

একাদশে ভর্তি শুরু ২ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর
ড. ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন
বিএনপি মুখে এক, কাজে আরেক: নাহিদ ইসলাম
রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার
তারেক রহমানকে ’সম্মানজনক অভ্যর্থনা’ দেয়ার বার্তা ভারতের
প্যারোলে মুক্তি, স্বামীকে শেষ বিদায় দীপু মনির
পাকিস্তান হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী গুঁড়িয়ে দিলো দিল্লি
মির্জা ফখরুলের আবেগঘন ‘জিন্দাবাদ’ পোস্ট, সারজিসের মন্তব্য
সরকারের চেয়ে প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টি বেশি-ডপলার জনমত জরিপ
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল
ব্রাজিলে বাস-লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ২৩
গুলিবিদ্ধ হওয়ার কথা কাউকে বলবেন না-জুলাই শহীদের বাবাকে চিকিৎসক
কোলকাতা অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির ৪ জনই একই পরিবারের
হান্নান মাসউদের এমপি পদ নিয়ে রিট
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি
এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, গ্যাস সরবরাহে সংকট
যৌনপল্লি যশোরে এইচআইভি ঝুঁকি বাড়লেও সুরক্ষায় ঘাটতি
ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও: ইরান
সপরিবারে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে বিরোধীদলীয় নেতা