Sobar Desh | সবার দেশ জাবি প্রতিনিধি

প্রকাশিত: ০০:৫২, ১৪ মে ২০২৬

মশাল মিছিলে প্রক্টরের পদত্যাগ দাবি

ধর্ষণচেষ্টার ঘটনায় উত্তাল জাবি, বিক্ষুব্ধ ছাত্রীরা রাস্তায়

ধর্ষণচেষ্টার ঘটনায় উত্তাল জাবি, বিক্ষুব্ধ ছাত্রীরা রাস্তায়
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের ৫১ ব্যাচের এক শিক্ষার্থীকে বহিরাগত এক ব্যক্তির দ্বারা ধর্ষণচেষ্টার ঘটনার প্রতিবাদে বুধবার (১৩ মে) রাতে বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম–এর পদত্যাগ দাবিতে তার কার্যালয়ের সামনে জড়ো হন দুই হাজারেরও বেশি শিক্ষার্থী।

রাত ১০টা ১০ মিনিটের দিকে ছাত্রী হল এলাকা থেকে সাধারণ নারী শিক্ষার্থীদের ব্যানারে একটি মশাল মিছিল বের হয়। পরে বিভিন্ন হল ও বিভাগের শিক্ষার্থীরাও এতে সংহতি জানিয়ে অংশ নেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন রেজিস্ট্রার ভবনে অবস্থিত প্রক্টর অফিসের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীদের ‘আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’, ‘ধর্ষকের কালো হাত, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’, ‘ভুয়া ভুয়া, জাকসু ভুয়া’ এবং ‘প্রক্টরের পদত্যাগ করতে হবে’—এমন নানা স্লোগান দিতে দেখা যায়।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, বর্তমান প্রশাসন বিশেষ করে প্রক্টরিয়াল বডি নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তারা বলেন, বর্তমান প্রক্টরের দায়িত্বকালে ক্যাম্পাসে একাধিক সহিংস ও অপরাধমূলক ঘটনা ঘটেছে, কিন্তু প্রশাসনের কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।

সমাবেশে অংশ নেয়া কয়েকজন শিক্ষার্থী বলেন, এ প্রক্টরের মেয়াদকালে ক্যাম্পাসে দুটি খুন হয়েছে। এরপরও তিনি দায়িত্বে বহাল আছেন। সর্বশেষ ধর্ষণচেষ্টার ঘটনার পর আমরা আর তাকে এ পদে দেখতে চাই না।

পরে শিক্ষার্থীরা পুরাতন রেজিস্ট্রার ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশ শেষে তারা রেজিস্ট্রার ভবন ঘেরাও করে অবস্থান নেন এবং অভিযুক্ত ব্যক্তির দৃশ্যমান বিচার নিশ্চিত করতে প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন।

বিক্ষোভকারীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন কর্মসূচি চলবে।

উল্লেখ্য, ধর্ষণচেষ্টার অভিযোগের প্রতিবাদে বুধবার রাত ১০টায় সাধারণ নারী শিক্ষার্থীদের ব্যানারে কর্মসূচি ঘোষণা করা হয়েছিলো। তবে পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠন ও ছাত্রসংগঠনের নেতাকর্মীরাও এতে যোগ দেন। ফলে পুরো ক্যাম্পাসে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল