Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৬, ১৩ মে ২০২৬

আপডেট: ০১:১০, ১৩ মে ২০২৬

এমআরআই রিপোর্টে মিললো না দাবির সত্যতা

পলকের মেরুদণ্ডের হাড় ভাঙার খবর ভিত্তিহীন

পলকের মেরুদণ্ডের হাড় ভাঙার খবর ভিত্তিহীন
ছবি: সংগৃহীত

সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক–এর মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়া বা কোমরের হাড় সরে যাওয়ার যে দাবি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়েছিলো, এমআরআই রিপোর্টে তার কোনও সত্যতা পাওয়া যায়নি।

মঙ্গলবার (১২ মে) প্রকাশিত একটি এমআরআই রিপোর্টে দেখা গেছে, তার মেরুদণ্ডের হাড়ে কোনও ভাঙন বা স্থানচ্যুতির চিহ্ন নেই। গত ২৯ এপ্রিল রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সুপার স্পেশালাইজড হাসপাতালে তার এ পরীক্ষা করা হয়।

রিপোর্ট অনুযায়ী, পলকের মেরুদণ্ডের হাড় স্বাভাবিক অবস্থায় রয়েছে এবং কোথাও গুরুতর আঘাতের আলামত পাওয়া যায়নি। তবে কোমর ও ঘাড়ের কিছু অংশে ‘ডিস্ক বাল্জ’ বা ডিস্কজনিত সমস্যা শনাক্ত হয়েছে।

চিকিৎসা প্রতিবেদনে উল্লেখ করা হয়, কোমরের L2-L3 ও L3-L4 অংশ এবং ঘাড়ের C5-C6 ও C6-C7 অংশে ডিস্কের সামান্য স্ফীতি রয়েছে। যদিও এতে কিছুটা চাপ তৈরি হয়েছে, তবুও স্নায়ু কিংবা স্পাইনাল কর্ডে গুরুতর কোনও ক্ষতি হয়নি।

এমআরআই পরীক্ষার পাশাপাশি তার হৃদযন্ত্রের পরীক্ষাও করা হয়। ইকোকার্ডিওগ্রাফি রিপোর্টে হৃদযন্ত্রের কার্যকারিতা স্বাভাবিক পাওয়া গেছে এবং বড় ধরনের কোনও জটিলতা ধরা পড়েনি।

চিকিৎসকদের মতে, জুনাইদ আহমেদ পলক–এর বর্তমান শারীরিক সমস্যাগুলো মূলত মাংসপেশি ও ডিস্কজনিত। পর্যাপ্ত বিশ্রাম এবং ফিজিওথেরাপির মাধ্যমে এসব সমস্যা নিয়ন্ত্রণে আনা সম্ভব।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে কারাগারে নেয়ার সময় প্রিজন ভ্যানে ঘাড় ও কোমরে আঘাত পাওয়ার দাবি করেছিলেন পলক। পরে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি আদালতে আবেদন করলে আদালতের নির্দেশে এসব মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা