Sobar Desh | সবার দেশ মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫৮, ১০ মে ২০২৬

বরগুনার বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ফাটল, ঝুঁকিতে ২৫ হাজার মানুষ

বরগুনার বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ফাটল, ঝুঁকিতে ২৫ হাজার মানুষ
ছবি: সবার দেশ

বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া গ্রামসংলগ্ন পায়রা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। টানা বৃষ্টি ও জোয়ারের চাপে বাঁধের একটি বড় অংশ ধসে পড়ায় অন্তত ১৫ গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ চরম ঝুঁকির মধ্যে পড়েছেন।

স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিনের ভারী বর্ষণ ও নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বুধবার রাতে প্রায় ১৫০ মিটার এলাকাজুড়ে বাঁধে বড় ধরনের ধস নামে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতভর স্থানীয় বাসিন্দারা নির্ঘুম কাটান, কারণ যেকোনও সময় বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

গ্রামবাসীরা জানান, বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার না করা হলে জোয়ারের পানিতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ঘরবাড়ি, ফসলি জমি ও মাছের ঘেরের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। বিশেষ করে নিশানবাড়িয়া, ছোটবগী ও আশপাশের কয়েকটি গ্রামের মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, ভাঙনের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাও এলাকা পরিদর্শন করেছেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।

এদিকে এলাকাবাসীর দাবি, প্রতিবছর অস্থায়ী সংস্কার কাজ করা হলেও স্থায়ী সমাধান না হওয়ায় একই সমস্যা বারবার দেখা দিচ্ছে। তারা দ্রুত টেকসই বাঁধ নির্মাণের মাধ্যমে স্থায়ী সমাধান চান।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জরুরি ভিত্তিতে বাঁধ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে এবং স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ চলছে।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্যোগ নেমে আসতে পারে তালতলীর উপকূলীয় জনপদে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা