Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪০, ১৩ মে ২০২৬

অনলাইনে ঘরে বসেই দেওয়া যাবে ভূমি কর

৩০ জুনের মধ্যে খাজনা পরিশোধের নির্দেশ

৩০ জুনের মধ্যে খাজনা পরিশোধের নির্দেশ
ছবি: সংগৃহীত

সারাদেশের ভূমি মালিকদের আগামী ৩০ জুনের মধ্যে বকেয়াসহ চলতি অর্থবছরের ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধের জরুরি নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। নির্ধারিত সময়ের মধ্যে কর পরিশোধ না করলে অতিরিক্ত চার্জ ও আইনি জটিলতায় পড়তে হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

সম্প্রতি জারি করা এক নির্দেশনায় মন্ত্রণালয় জানায়, জমির মালিকানা সুরক্ষিত রাখা এবং ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও আধুনিক করতে ডিজিটাল পদ্ধতিতে খাজনা পরিশোধে গুরুত্ব দেয়া হচ্ছে।

ভূমি মালিকরা এখন ঘরে বসেই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে খাজনা পরিশোধ করতে পারবেন। এজন্য প্রথমে নির্ধারিত পোর্টালে নিবন্ধন করতে হবে। পরে খতিয়ান ও জোতসংক্রান্ত তথ্য প্রদান করলে স্বয়ংক্রিয়ভাবে করের পরিমাণ দেখাবে।

এরপর মোবাইল ব্যাংকিং, ডেবিট বা ক্রেডিট কার্ডসহ বিভিন্ন ডিজিটাল পদ্ধতিতে কর পরিশোধ করা যাবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

সরকারি অর্থবছর সাধারণত ৩০ জুন শেষ হওয়ায় নির্ধারিত সময়ের আগেই বকেয়া নিষ্পত্তির পরামর্শ দেয়া হয়েছে। এতে ভবিষ্যতে জরিমানা, অতিরিক্ত ফি বা আইনগত জটিলতা এড়ানো সম্ভব হবে।

ভূমি মন্ত্রণালয় মনে করছে, অনলাইন সেবা চালুর ফলে ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়ানোর প্রয়োজন কমবে। পাশাপাশি সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি দালাল বা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যও কমে আসবে এবং রাজস্ব আদায়ে স্বচ্ছতা বাড়বে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

শাটডাউন কর্মসূচিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা
২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৯৬ প্রার্থীকে নিয়োগ
বিশ্বকাপের আগে দিবালা ও এস্তেভাওকে ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা
হামে মৃত্যুর জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
আবারও হাসপাতালে ভর্তি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী
ধামইরহাটে আন্তর্জাতিক নার্স দিবস পালিত
জাঁকজমকপূর্ণ আয়োজনে শুরু ৭৯তম কান চলচ্চিত্র উৎসব
নোলানের ‘দ্য ওডিসি’তে দেবী অ্যাথেনা জেনডায়া
চীনের সিনোভ্যাক দিলো ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা
মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৪৫ জেলে আটক
কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধুত্ব হয় না: নাহিদ ইসলাম
স্টারমারের দলে বিদ্রোহ, একদিনে ৩ মন্ত্রীর পদত্যাগ
ভিসা আবেদনে ব্যাংক স্টেটমেন্টে বাধ্যতামূলক কিউআর কোড
পলকের মেরুদণ্ডের হাড় ভাঙার খবর ভিত্তিহীন
ধানের দাম ৮০০, শ্রমিকের মজুরি ১২০০
টেস্টে পাকিস্তান-ইংল্যান্ডকে পেছনে ফেলে ছয়ে বাংলাদেশ