Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৭, ১৬ আগস্ট ২০২৫

জনগণ চাইলে নির্বাচন ঠেকানো যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

জনগণ চাইলে নির্বাচন ঠেকানো যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

জনগণ যদি নির্বাচনমুখী হয়, তবে কোনো শক্তিই সেই নির্বাচনে বাধা দিতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (১৬ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজনীতির ব্যাপারে প্রধান উপদেষ্টার ওপরে আমাদের কোনো বক্তব্য নেই। তিনি যে তারিখে বলেছেন, যে মাসে বলেছেন, সে সময়েই নির্বাচন হবে। কে কী বললো তা শোনার কোনো প্রয়োজন নেই।

তিনি আরও যোগ করেন, জনগণ যদি ভোটের দিকে এগিয়ে যায়, তখন কোনো শক্তিরই ক্ষমতা থাকবে না নির্বাচন বন্ধ করার। জনগণই দেশের আসল শক্তি।

এ সময় তিনি মাদকবিরোধী আন্দোলনে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। তার মতে, সমাজ থেকে মাদক দূর করা না গেলে জাতির ভবিষ্যৎ বিপন্ন হবে।

রাজনৈতিক অস্থিরতা ও নানা গুজবের মধ্যেও স্বরাষ্ট্র উপদেষ্টার এ বক্তব্যকে আসন্ন নির্বাচনের দিকনির্দেশনা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, সরকারের অবস্থান স্পষ্ট— যে কোনো পরিস্থিতিতেই নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সবার দেশ/এফও 

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা