Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৬, ২৩ আগস্ট ২০২৫

থাকবে একাধিক চুক্তি

ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
ছবি: সংগৃহীত

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুই দিনের সরকারি সফরে আজ শনিবার (২৩ আগষ্ট) ঢাকায় পৌঁছাবেন। শুক্রবার ঢাকায় পাকিস্তান হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

হাইকমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ইসহাক দার ঢাকায় অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে শনিবার সকালে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। এরপর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্কের পূর্ণাঙ্গ আলোচনার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় গুরুত্ব পাবে।

সরকারি সূত্র জানিয়েছে, এ সফরে দুই দেশের মধ্যে কূটনীতিক ও সরকারি পাসপোর্টধারীদের বিনা ভিসায় যাতায়াতের জন্য একটি চুক্তি সই হবে। এছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য নিয়ে ওয়ার্কিং গ্রুপ গঠন, রাষ্ট্রীয় বার্তা সংস্থার মধ্যে সহযোগিতা, ফরেন সার্ভিস একাডেমি ও সরকারি গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে কৌশলগত বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে।

এর পাশাপাশি আগে সই হওয়া সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি নবায়ন করা হবে। আলোচনায় আরও আসতে পারে মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি সেনাদের গণহত্যা, স্বাধীনতা–পূর্ব অভিন্ন সম্পদের হিসাব পরিশোধ এবং বাংলাদেশে আটকে থাকা পাকিস্তানি নাগরিকদের ফেরত নেয়ার বিষয়।

সফরকালে ইসহাক দারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের সঙ্গেও তার সাক্ষাৎ হতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা
বিতর্ককে পেছনে ফেলে ‘লক আপ ২’-এর চ্যাম্পিয়ন শ্রেয়া কালরা
পতনের আগেই স্বজনদের নিরাপদে সরিয়ে নেন হাসিনা
জুলাই স্মৃতি জাদুঘর উন্মুক্ত; অনলাইনে টিকিট কাটবেন যেভাবে
বাবরের নেতৃত্বে দাপুটে জয় পাকিস্তানের, সিরিজ শেষ সমতায়
পথ হারালে জুলাই জাদুঘরে এসে আবার পথ খুঁজে নেবো: ড. ইউনূস
জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’ নিয়ে দুঃখ প্রকাশ
জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত্রদলের হামলা
হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে জীবন দেবোব: জামায়াত আমির
খুনি হাসিনাকে বক্তব্যের সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা
সাকিবের মাগুরার বাড়িতে হামলা, ভাঙচুর
গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণকেই ফিরিয়ে দিতে হবে: নাহিদ
আবু সাঈদের ছবি ছাড়া কোনও প্রামাণ্যচিত্র নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই ডকুমেন্টারিতে বিকৃতি, ক্ষমা চেয়ে সংশোধনের ঘোষণা মন্ত্রীর
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাইযোদ্ধাকে মারধর করে বের করে দিলো বিএনপি