Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০১, ২১ আগস্ট ২০২৫

আপডেট: ০১:০১, ২১ আগস্ট ২০২৫

ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর চার দিনের সফর শুরু

ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর চার দিনের সফর শুরু
ছবি: সংগৃহীত

চার দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। বুধবার (২০ আগস্ট) রাত ১০টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের বাণিজ্যবিষয়ক উপদেষ্টা এস. কে. বশির উদ্দিন এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হাইদার।

সরকারি সূত্র জানিয়েছে, এ সফরের মূল লক্ষ্য হচ্ছে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানো এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা।

সফরকালে জাম কামাল খান বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেবেন। এছাড়া ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং শীর্ষ ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গেও তার একাধিক বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকগুলোতে বিনিয়োগের নতুন সুযোগ, বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা এবং বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার বিষয়গুলো গুরুত্ব পাবে।

কূটনৈতিক মহল মনে করছে, এ সফর পাকিস্তান ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা
বিতর্ককে পেছনে ফেলে ‘লক আপ ২’-এর চ্যাম্পিয়ন শ্রেয়া কালরা
পতনের আগেই স্বজনদের নিরাপদে সরিয়ে নেন হাসিনা
জুলাই স্মৃতি জাদুঘর উন্মুক্ত; অনলাইনে টিকিট কাটবেন যেভাবে
বাবরের নেতৃত্বে দাপুটে জয় পাকিস্তানের, সিরিজ শেষ সমতায়
পথ হারালে জুলাই জাদুঘরে এসে আবার পথ খুঁজে নেবো: ড. ইউনূস
জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’ নিয়ে দুঃখ প্রকাশ
জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত্রদলের হামলা
হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে জীবন দেবোব: জামায়াত আমির
খুনি হাসিনাকে বক্তব্যের সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা
সাকিবের মাগুরার বাড়িতে হামলা, ভাঙচুর
গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণকেই ফিরিয়ে দিতে হবে: নাহিদ
আবু সাঈদের ছবি ছাড়া কোনও প্রামাণ্যচিত্র নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই ডকুমেন্টারিতে বিকৃতি, ক্ষমা চেয়ে সংশোধনের ঘোষণা মন্ত্রীর
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাইযোদ্ধাকে মারধর করে বের করে দিলো বিএনপি