Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৬, ৩০ আগস্ট ২০২৫

আপডেট: ০০:৩৭, ৩০ আগস্ট ২০২৫

আহত নুরকে দেখতে ঢামেকে প্রেস সচিব

আহত নুরকে দেখতে ঢামেকে প্রেস সচিব
ছবি: সংগৃহীত

বিজয়নগরে সংঘর্ষে আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে তিনি ঢামেকের জরুরি বিভাগে পৌঁছান।

এর আগে সন্ধ্যার পর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও লাঠিচার্জের ঘটনা ঘটে। এতে নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ বেশ কয়েকজন আহত হন।

আহতদের প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাত ১১টার দিকে নুরুল হক নুরকে ঢামেক হাসপাতালে আনা হয়।

আরও পড়ুন <<>> আবারও রক্তাক্ত ভিপি নুর

শফিকুল আলম বলেন, আমি জরুরি বিভাগের চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। নুরের নাকে এবং চোখের পাশে আঘাত পেয়েছে। ইন্টারনাল ব্লিডিং হয়েছে এবং উনি সেমি-কনশাস অবস্থায় আছেন। চিকিৎসকরা তাকে আইসিইউতে নিয়ে পর্যবেক্ষণে রাখবেন। আরও কিছু কিছু টেস্ট আছে সেগুলো করবেন।

প্রেস সচিব আরও বলেন, নুরের ওপর আঘাত খুবই ন্যক্কারজনক ঘটনা। আমরা এটার নিন্দা করি। এ পুরো জিনিসটা আমরা তদন্ত করবো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার