Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৮, ৩১ আগস্ট ২০২৫

হাসপাতালে নুরের খোঁজে উপদেষ্টা আসিফ মাহমুদ, বিচারের আশ্বাস

হাসপাতালে নুরের খোঁজে উপদেষ্টা আসিফ মাহমুদ, বিচারের আশ্বাস
ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা জানতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ সময় তিনি হামলার সুষ্ঠু বিচার ও উন্নত চিকিৎসার আশ্বাস দেন।

রোববার (৩১ আগস্ট) হাসপাতালে চিকিৎসাধীন নুরের শয্যাপাশে গিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদের পক্ষের শক্তিকে আশ্রয় দিতেই গণঅভ্যুত্থানের নেতাদের টার্গেট করা হচ্ছে। বিগত অবৈধ সংসদের বৈধতা দেওয়া থেকে শুরু করে নানা কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় পার্টি চিহ্নিত ফ্যাসিবাদী শক্তি। এ দলের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরানোর ষড়যন্ত্রের অংশ হিসেবেই নুরুল হকের ওপর হামলা হয়েছে।

তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে এ ঘটনার সুষ্ঠু বিচার এবং নুরুল হকের উন্নত চিকিৎসা নিশ্চিত করা হবে।

সবার দেশ/এফও

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা