Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৬, ১৫ সেপ্টেম্বর ২০২৫

তিস্তা-দুধকুমার নদীর পানি ছাড়াতে পারে বিপৎসীমা 

প্লাবিত হওয়ার আশঙ্কা ১২ জেলার নিম্নাঞ্চল

প্লাবিত হওয়ার আশঙ্কা ১২ জেলার নিম্নাঞ্চল
ছবি: সংগৃহীত

দেশের ১২ জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী তিনদিনে এসব অঞ্চলের নদ-নদীর পানি সতর্কসীমার কাছাকাছি বা উপরে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) কেন্দ্রটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর বিভাগের ধরলা, তিস্তা ও দুধকুমার নদে পানির স্তর বৃদ্ধি পাবে। বিশেষ করে তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

একইসঙ্গে সিলেট ও ময়মনসিংহ বিভাগের সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, সোমেশ্বরী, যাদুকাটা এবং ভোগাই-কংস নদ-নদীর পানি সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। ফলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে জলাবদ্ধ হয়ে পড়তে পারে।

এ ছাড়া চট্টগ্রাম বিভাগের মুহুরী, সিলোনিয়া, ফেনী ও হালদা নদীর পানিও বাড়তে পারে। এতে ফেনী ও চট্টগ্রামের কিছু এলাকা প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, আজসহ আগামী দুই দিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে উজান থেকেও পানি নেমে আসতে পারে। তবে পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না, পানি দ্রুত নেমে যাবে বলে আশা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

নিজের কণ্ঠ আর অবয়বের ট্রেডমার্ক চান টেইলর সুইফট
পুলিশে এএসআই নিয়োগে আবেদন শুরু
‘দ্রুত সুস্থ হয়ে ওঠো কমরেড’—হাসপাতালে সারজিসকে নাহিদ
নবীনগরে মোমবাতি জ্বালিয়ে, কুমিল্লায় পানিতে দাঁড়িয়ে এসএসসি পরীক্ষা
কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ: চাচা-ভাতিজিসহ নিহত ৩
গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্বে নিয়াজ আহমদ খান
‘ফাতাহ-২’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পাকিস্তানের
গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকির বাস্তব ভিত্তি নেই: র‍্যাব
ইরান ইস্যুতে ইউরোপের ধৈর্যচ্যুতি, কোণঠাসা যুক্তরাষ্ট্র
চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া ছেলেকে ঝাঁপ দিয়ে বাঁচালেন বাবা
পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ, ইউরেনিয়াম লোডিং শুরু
ওপেক ছাড়ছে আমিরাত, জ্বালানি বাজারে বড় ধাক্কার শঙ্কা
বেনাপোলে ইউনুস হত্যা রহস্য উদঘাটন, দুইজন আটক
বীরগঞ্জে ৩ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে নথি জালিয়াতি: মামলা ও শোকজ
সারজিস আলমের শরীরে অস্ত্রোপচার সফল
প্যারিসে এমআইবি টেলিভিশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নিউ মার্কেটে প্রকাশ্যে গুলি, শীর্ষ সন্ত্রাসী টিটন নিহত
প্রেমের টানে চট্টগ্রামে এসে প্রতারণার শিকার ভারতীয় তরুণী